রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
Headline :
বৈলর বাঁশকুড়িতে যুব সমাজের উদ্যোগে জমজমাট হা-ডু-ডু খেলা মোঃ আব্দুল কাদের স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ন্যায়বিচারের আকুতি পরিবারের মোঃ দুলাল সরকার গজারিয়ায় প্রতিনিধি প্রোটিনের চাহিদা পূরণে প্রাণিসম্পদ গুরুত্বপূর্ণ। মোঃ আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি র জেলা পুলিশের গংগাচড়া মডেল থানার অভিযানে ১০০ বোতল নেশা জাতীয় ফেয়ারডিল উদ্ধার, ০২ জন মাদক কারবারি আটক। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার দা বাজারে ফ্রেশ বাজার লিমিটেডের গরুর ফার্মের শুভ উদ্বোধন মোঃ মেহেদী হাসান, স্টাফ রিপোর্টার সৌজন্যের রাত* কলমে /সাংবাদিক এম বাদল খন্দকার ব্রাক্ষণবাড়ীয়া জেলা প্রতিনিধি লালমনিরহাটে দলিল লেখক সমিতির নির্বাচন, সভাপতি পদে ত্রিমুখী লড়াই। লালমনিরহাট জেলা প্রতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪ বিগত ইন্টারিম সরকার জরুরি ওষুধের তালিকা ১১৭ থেকে বাড়িয়ে করেছিলো ২৯৫। কথা ছিল এসব ওষুধ লালমনিরহাটে অনলাইন জুয়ার প্রতিবাদ করায় কলেজ শিক্ষককে কু’পিয়ে জ’খম, হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষকের ৮ দিনেও ফেরেনি জ্ঞান, গ্রে’প্তার হয়নি কোনো আসামি। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪

Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

HWPL ও BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার উদ্যোগে বন্দর থানা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা

মোঃ মোবারক হোসেন নাদিম
স্টাফ রিপোর্টার,

নারায়ণগঞ্জের বন্দর থানা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা প্রদান করেছে HWPL ও BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা।
শুক্রবার (৭ আগস্ট) বিকেল ৪টায় বন্দর উপজেলার মদনগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি সেলিনা সুলতানা শিউলী। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসার হাফেজ মাওলানা মো. রবিউল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মো. মোমেন ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেলী আক্তার। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন দৈনিক পত্রিকার সম্পাদক ও বন্দর থানা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাব্বির আহমেদ সেন্টু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানার অফিসার ইনচার্জ মো. জামাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মুক্তা বেগম, হাসনাহেনা সুইটি, মো. মাসুম হোসেন, মো. ফিরোজ খান, মো. আবু সাঈদ, সামিরা সিদ্দিকী, শাহিনা আক্তার কাজল, তাহামিনা আক্তার মিথিলা, মুন্নি সরদার, মাহতাব হোসেন, মো. কবির হোসেন, কাজী সফিউল আলম কালাম, ওমর ফারুক, মজিবুর রহমান প্রধান, ডা. নুরজাহান বেগম, আনার চৌধুরী, আফছার আহমেদ, আবির হোসেন, মো. তাওলাদ, মো. রাকিব হাসান, মিশু, সুমন দাশ, ছায়ানুর তালুকদার, জামাল তালুকদারসহ আরও অনেকে।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনজুর আহমেদ মুন্না, মো. মনির হোসেন, মো. সুমন হাসান, শামীম আহমেদ, সাজিত হোসেন কিবরিয়া, মো. রুবেল, শান্তা, ইমরান হোসেন আকাশ ও মাহমুদুল হাসান।
বক্তারা গণমাধ্যমের স্বাধীনতা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সমাজে অপরাধ প্রতিরোধে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তারা নবনির্বাচিত কমিটির সার্বিক সফলতা কামনা করেন এবং ভবিষ্যতে সাংবাদিক সমাজ ও সামাজিক সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষপর্যায়ে বন্দর থানা প্রেসক্লাবের সভাপতি হাজী মোহাম্মদ মহসিন দেওয়ান, সাধারণ সম্পাদক মাইনুদ্দিন দেওয়ানসহ নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়।


More News Of This Category