রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
Headline :
কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের” কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা

রৌমারী-ঢাকা মহাসড়ক যেন এক মৃত্যুপুরী

Update : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
রৌমারী-ঢাকা মহাসড়ক যেন এক মৃত্যুপুরী

নিজস্ব প্রতিবেদকঃ 

রৌমারী-ঢাকা মহাসড়ক এখন যেন এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। ব্রহ্মপুত্র নদ দ্বারা কুড়িগ্রাম জেলা শহর থেকে বিচ্ছিন্ন দুটি উপজেলা-রৌমারী ও রাজীবপুর। জেলা শহর থেকে নদী দিয়ে আলাদা হলেও ঢাকার সঙ্গে এই দুই উপজেলার যোগাযোগের প্রধান মাধ্যম হচ্ছে সড়কপথ। যেখানে জেলা শহর থেকে ঢাকায় পৌঁছাতে সময় লাগে ১০-১২ ঘণ্টা, সেখানে রৌমারী ও রাজীবপুর থেকে সরাসরি সড়কপথে পৌঁছাতে সময় লাগে মাত্র সাড়ে ৪ থেকে ৫ ঘণ্টা।

তবে সম্প্রতি রৌমারী-ঢাকা মহাসড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে খানাখন্দ ও বেশ কয়েকটি বড় গর্ত, যা প্রতিনিয়ত ঘটাচ্ছে দুর্ঘটনা।

রাজীবপুর উপজেলার ধুবালিয়া গ্রামের বাসিন্দা মিন্টু মিয়া, নাজমুল ইসলাম ও সাজিদুল ইসলাম জানান, মহাসড়কের স্লুইসগেট এলাকায় দীর্ঘদিন ধরে একটি বড় গর্ত রয়েছে। প্রতিদিনই সেখানে দুর্ঘটনা ঘটছে। কাভার্ড ভ্যান, ইজিবাইক, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন উল্টে পড়ে। কিন্তু এতদিনেও জায়গাটি সংস্কার করা হয়নি।

একজন যাত্রী তাসলিমা আক্তার বলেন, “স্লুইসগেটের বড় গর্তে মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটে। গাড়ি উল্টে যায়। আমাদের ঝুঁকি নিয়ে গন্তব্যে পৌঁছাতে হয়। এতো গুরুত্বপূর্ণ একটি সড়কের এমন অবস্থায় হতাশ না হয়ে পারি না। অধিক যানবাহনের চাপ থাকা সত্ত্বেও সড়কের এই বেহাল দশা দেখার যেন কেউ নেই। কর্মকর্তা চেয়ারে বসে আছেন শুধু সুবিধা ভোগ করার জন্য, কাজের জন্য নয়।”

এ বিষয়ে কুড়িগ্রাম সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম বলেন, “রৌমারী-ঢাকা মহাসড়কের কুড়িগ্রাম অংশে বেশ কয়েকটি স্লুইসগেট নির্মাণের কাজ চলমান রয়েছে।

এ কারণে ওইসব এলাকায় সড়কে খানাখন্দ দেখা দিয়েছে। আমরা কাজ করছি এবং খুব শিগগিরই সমস্যাগুলো সমাধান হবে। আপাতত এসব খানাখন্দে রাবিশ বা ভাঙা ইট ফেলে চলাচলের উপযোগী করার ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ।


More News Of This Category