*হরষপুরে কনটেন্ট ক্রিয়েটরদের মিলনমেলা ও বরণ অনুষ্ঠান*
এম বাদল খন্দকার ( বিশেষ প্রতিনিধি)
ব্রাক্ষণবাড়ীয়া জেলা বিজয়নগর উপজেলা হরষপুরের মোঃ আব্দুল মান্নান সেলিম এর, ২০ হাজার ফলোয়ার অর্জন এবং ফেসবুক থেকে প্রথম পেমেন্ট উত্তোলন উপলক্ষে হরষপুরে কনটেন্ট ক্রিয়েটরদের নিয়ে আনন্দ আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
বিকাল ৫টায় হরষপুর দেওয়ান বাজারস্থ খান ভেটেনারি ফার্মেসিতে কেক কাটা ও মিষ্টিমুখের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন কনটেন্ট ক্রিয়েটর মোঃ আব্দুল মান্নান সেলিম। অনুষ্ঠানে এলাকার বিভিন্ন প্ল্যাটফর্মের কনটেন্ট ক্রিয়েটররা উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তারা সোশ্যাল মিডিয়ায় ইতিবাচক কনটেন্ট তৈরির গুরুত্ব, তরুণদের জন্য ডিজিটাল প্ল্যাটফর্মে কাজের সম্ভাবনা এবং একে অপরের সহযোগিতার বিষয়ে মতবিনিময় করেন।
অনুষ্ঠান শেষে এলাকার এক প্রবাসী ভাই দেশে ফেরায় তাকে ফুল দিয়ে বরণ করে নেন উপস্থিত সকলে।
অনুষ্ঠানের আয়োজক মোঃ আব্দুল মান্নান সেলিম বলেন, “এই অর্জন শুধু আমার একার না, যারা পাশে থেকে সাপোর্ট করেছেন সবার। ভবিষ্যতে আমরা একসাথে আরও ভালো কনটেন্ট নিয়ে কাজ করতে চাই।”
অনুষ্ঠানে উপস্থিত কনটেন্ট ক্রিয়েটররা একে অপরের সাথে নেটওয়ার্কিং করেন এবং এলাকার প্রতিভাবান তরুণদের ডিজিটাল জগতে এগিয়ে আসার আহ্বান জানান।