রংপুর জেলা পুলিশের গংগাচড়া মডেল থানার অভিযানে ১০০ বোতল নেশা জাতীয় ফেয়ারডিল উদ্ধার, ০২ জন মাদক কারবারি আটক।
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার।
রংপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোজাম্মেল হক মহোদয়ের দিক নির্দেশনায় গংগাচড়া মডেল থানার একটি চৌকস টিম গংগাচড়া মডেল থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে ০৭/০৮/২০২৬ খ্রি. ০০: ১০ ঘটিকায় গংগাচড়া মডেল থানাধীন আলমবিদিতর ইউপির অন্তর্গত পাইকান মৌজাস্থ বড়াইবাড়ী বাজার জিরো পয়েন্টে জনৈক মোঃ আশরাফুল এর হার্ডওয়ারের দোকানের সামনে বড়াইবাড়ী টু গংগাচড়া গামী পাকা রাস্তার পার্শ্বে উপস্থিত হলে পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ঘটনাস্থলেই অভিযুক্তদ্বয়কে হাতে-নাতে আটক করা হয়।
আটককৃত অভিযুক্তদেরকে তল্লাশি করে তাদের হেফাজতে থাকা কাপড়ের তৈরি লাল কালো রংয়ের ব্যাগের ভিতর সাদা প্লাস্টিকের বস্তার মধ্যে ১০০ (একশত) বোতল নেশা জাতীয় মাদকদ্রব্য ফেয়ার ডিল উদ্ধার ও জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত অভিযুক্তদ্বয় হতে প্রাপ্ত নাম ঠিকানা: অভিযুক্ত-১। মোঃ আজহারুল ইসলাম (৩১), পিতা-মোঃ আব্দুল মান্নান, ২। মোঃ আশরাফুল ইসলাম (২৬), পিতা-মোঃ মজমুল হক, উভয় সাং- চিলাখাল (কোলকোন্দ), থানা-গংগাচড়া, জেলা-রংপুর।
অতঃপর জব্দকৃত আলামত ও ধৃত অভিযুক্তদ্বয়কে গংগাচড়া মডেল থানার এনে মামলার এজাহার দায়ের করা হয়। এ সংক্রান্তে গংগাচড়া মডেল থানায় মাদক আইনে একটি মামলা রুজু করা হয়েছে যার মামলা নং -০৬, তারিখ-০৭/০৮/২০২৬, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৪(গ)/৪১।
মাদককে না বলুন ৯৯৯ফোন দিন