বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
Headline :
বিটিসি আয়োজিত বাংলাদেশ ক্রিকেট লিগ (বি টিএল)ফায়নাল খেলা অনুষ্ঠিত শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধিঃ এসআই) মো. শরীফুল ইসলামের রংপুরের পীরগাছায় চলন্ত ট্রেনে উঠতে গিয়ে রেল কর্মচারীর করুণ মৃত্যু আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ আমতলীতে স্বপ্নছোঁয়ার উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনা) প্রতিনিধি: রবীন্দ্রপ্রবাহ ও বাঙালি জাতিসত্তা: আমাদের জাতীয় জীবনে চিরকালীন রবীন্দ্রনাথ —– মানিক লাল ঘোষ —— তিস্তাপাড়ের মানুষের কষ্ট ’তিস্তার পানি বাড়লেও হামার বিপদ, কমলেও হামার বিপদ। লালমনিরহাটর জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪ কালিয়াকৈরে বিডি ক্লিনের একপাশে ময়লার স্কোপ অন্য পাশে ছিল আগামী স্বপ্ন শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধিঃ সুনামগঞ্জের দিরাই বাসস্ট্রেশনে পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ ২ জন আটক মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক দৈনিক বাংলার সংবাদ স্টাফ রিপোটার,৷ (সুনামগঞ্জ) কারামুক্তির পর সাংবাদিক আরাফাত সানিকে সংবর্ধনা, টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা বিশেষ প্রতিনিধি: কামরুল ইসলাম, টেকনাফ (কক্সবাজার) ড্রাম বাজিয়ে ঝুঁকিপূর্ণ মহাসড়ক পারাপার, বীরগঞ্জে শিক্ষার্থীদের নিরাপত্তায় ব্যতিক্রমী উদ্যোগ

রংপুরের পীরগাছায় চলন্ত ট্রেনে উঠতে গিয়ে রেল কর্মচারীর করুণ মৃত্যু আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২

Update : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

রংপুরের পীরগাছায় চলন্ত ট্রেনে উঠতে গিয়ে রেল কর্মচারীর করুণ মৃত্যু

আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার।
০১৭১৭৭৭৬৯৭২

৬ আগস্ট, ২০২৬

রংপুরের পীরগাছায় চলন্ত ট্রেনে উঠতে গিয়ে কাটা পড়ে বিটুল মিয়া (৩৯) নামে রেলওয়ের এক ওয়েম্যানের করুণ মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর ১টার দিকে পীরগাছা স্টেশন সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

​নিহত বিটুল মিয়া গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার তালুক ফলগাছা গ্রামের আহম আলীর ছেলে। তিনি বাংলাদেশ রেলওয়ের বামনডাঙ্গা স্টেশনে ‘ওয়েম্যান’ হিসেবে কর্মরত ছিলেন।

​রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দিনাজপুর থেকে ছেড়ে আসা সান্তাহারগামী ‘দোলনচাঁপা এক্সপ্রেস’ ট্রেনটি পীরগাছা স্টেশনে বিরতি শেষে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়। ট্রেনটি স্টেশন ছেড়ে চলা শুরু করলে বিটুল মিয়া চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করেন। এ সময় অসাবধানতাবশত পা পিছলে লাইনে পড়ে যান এবং ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে বোনারপাড়া রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হাসান জানান, “খবর পেয়ে ঘটনাস্থলে রেলওয়ে পুলিশ পাঠানো হয়েছে। সুরতহাল ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।”


More News Of This Category