বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
Headline :
বিটিসি আয়োজিত বাংলাদেশ ক্রিকেট লিগ (বি টিএল)ফায়নাল খেলা অনুষ্ঠিত শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধিঃ এসআই) মো. শরীফুল ইসলামের রংপুরের পীরগাছায় চলন্ত ট্রেনে উঠতে গিয়ে রেল কর্মচারীর করুণ মৃত্যু আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ আমতলীতে স্বপ্নছোঁয়ার উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনা) প্রতিনিধি: রবীন্দ্রপ্রবাহ ও বাঙালি জাতিসত্তা: আমাদের জাতীয় জীবনে চিরকালীন রবীন্দ্রনাথ —– মানিক লাল ঘোষ —— তিস্তাপাড়ের মানুষের কষ্ট ’তিস্তার পানি বাড়লেও হামার বিপদ, কমলেও হামার বিপদ। লালমনিরহাটর জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪ কালিয়াকৈরে বিডি ক্লিনের একপাশে ময়লার স্কোপ অন্য পাশে ছিল আগামী স্বপ্ন শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধিঃ সুনামগঞ্জের দিরাই বাসস্ট্রেশনে পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ ২ জন আটক মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক দৈনিক বাংলার সংবাদ স্টাফ রিপোটার,৷ (সুনামগঞ্জ) কারামুক্তির পর সাংবাদিক আরাফাত সানিকে সংবর্ধনা, টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা বিশেষ প্রতিনিধি: কামরুল ইসলাম, টেকনাফ (কক্সবাজার) ড্রাম বাজিয়ে ঝুঁকিপূর্ণ মহাসড়ক পারাপার, বীরগঞ্জে শিক্ষার্থীদের নিরাপত্তায় ব্যতিক্রমী উদ্যোগ

ড্রাম বাজিয়ে ঝুঁকিপূর্ণ মহাসড়ক পারাপার, বীরগঞ্জে শিক্ষার্থীদের নিরাপত্তায় ব্যতিক্রমী উদ্যোগ

Update : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

ড্রাম বাজিয়ে ঝুঁকিপূর্ণ মহাসড়ক পারাপার, বীরগঞ্জে শিক্ষার্থীদের নিরাপত্তায় ব্যতিক্রমী উদ্যোগ

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ, দিনাজপুর। প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১৪৮ নং ভাবকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপদে মহাসড়ক পারাপার নিশ্চিত করতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মেনহাজুল ইসলাম।

বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় ছুটির পর বিদ্যালয়সংলগ্ন ঝুঁকিপূর্ণ মহাসড়কের উভয় পাশে শিক্ষক ও শিক্ষার্থীরা দড়ি ধরে অবস্থান নেন এবং ড্রাম বাজিয়ে যানবাহন চালকদের সতর্ক করেন। পরে শিক্ষার্থীদের নিরাপদে সড়ক পারাপার করানো হয়।

এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা আক্তার, সহকারী শিক্ষক রাবেয়া খাতুন, দীপা রানী রায়, আফরোজা আক্তার রক্সি, ঈসাশা রানী রায়সহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মেনহাজুল ইসলাম বলেন, অতীতে এ মহাসড়ক পারাপারের সময় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছিল। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধান শিক্ষক নাজমা আক্তার এ উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তাকে ধন্যবাদ জানান। শিক্ষার্থী ও অভিভাবকরাও উদ্যোগটির প্রশংসা করে এটি নিয়মিত চালু রাখার দাবি জানান।


More News Of This Category