বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
Headline :
সৌদি প্রবাসীদের অধিকার রক্ষা ও দালালমুক্ত পরিবেশ গঠনে ‘সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম’-এর অঙ্গীকার মক্কা, সৌদি আরব: কুমিল্লা উত্তর জেলা বিএনপিতে রেজভী আহসান মুন্সির পদ লাভ: শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রদল নেতা সাইফুল ইসলাম সরকার দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি: দেবিদ্বার উপজেলার ৭নং এলাহাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় সমাজসেবক মাসুম সরকার সৌদি প্রতিনিধ: মোঃ সেলিম রানা লালমনিরহাটে মাদক মামলায় চার আসামির ১০ বছরের সশ্রম কারাদণ্ড মোঃসেলিম মিয়া লালমনিরহাট জেলা সংবাদদাতা তোহিদুল ইসলাম চট্টগ্রাম থেকে স্বপ্ন সাধনা’র সাংস্কৃতিক অনুষ্ঠান মেঘলা আকাশ অনুষ্ঠিত মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি : বিএবিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে টানা জয়ে কোয়ার্টার ফাইনালে ইঞ্জিনিয়ার সাইফুল্লাহ স্পোর্টিং ক্লাব* *কোকো মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্ট* এম বাদল খন্দকার( বিশেষ প্রতিনিধি দৈনিক বাংলার সংবাদ স্টাফ রিপোটার,,, মোঃ আরিফুল ইসলাম মুরাদ চার স্ত্রীকে পেছনে ফেলে গভীর রাতে পরনারীর ঘরে, গণপিটুনির আশঙ্কায় উদ্ধার করল পুলিশ আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২

চার স্ত্রীকে পেছনে ফেলে গভীর রাতে পরনারীর ঘরে, গণপিটুনির আশঙ্কায় উদ্ধার করল পুলিশ আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২

Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

চার স্ত্রীকে পেছনে ফেলে গভীর রাতে পরনারীর ঘরে, গণপিটুনির আশঙ্কায় উদ্ধার করল পুলিশ

আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার।
০১৭১৭৭৭৬৯৭২

৪ আগস্ট, ২০২৬

চার স্ত্রী থাকা সত্ত্বেও গভীর রাতে পরনারীর ঘরে ঢুকে স্থানীয়দের হাতে আটক হয়েছেন জহিরুল ইসলাম (৪২) নামে জামায়াতে ইসলামীর এক সমর্থক। ঘটনাটি ঘটেছে গত সোমবার (৩ আগস্ট) রাত ১১টার দিকে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের গইজপাড়া এলাকায়। উত্তেজিত জনতার হাত থেকে বাঁচাতে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন রাতে গইজপাড়া এলাকার এক নারীর ঘরে জহিরুল ইসলামকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী তাকে হাতেনাতে ধরে ফেলেন এবং বাড়ির বারান্দার খুঁটির সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে স্থানীয় জনতার তীব্র উত্তেজনা ও হট্টগোলের কারণে রাতে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া সম্ভব হয়নি। পরবর্তীতে মঙ্গলবার সকালে পরিস্থিতি কিছুটা শান্ত হলে পুলিশ তাকে উদ্ধার করে থানা হেফাজতে নেয়।

​এলাকাবাসীর দাবি, জহিরুল ইসলাম এর আগেও চারটি বিয়ে করেছেন। একাধিক স্ত্রী থাকার পরও তিনি দীর্ঘদিন ধরে অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং তিনি স্থানীয়ভাবে জামায়াতের সমর্থক হিসেবে পরিচিত।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পাওয়ার পর দেশজুড়ে ব্যাপক চর্চা শুরু হয়। তবে জেলা জামায়াতের স্থানীয় নেতারা জানিয়েছেন, জহিরুল ইসলাম দলটির কোনো নিবন্ধিত সদস্য বা পদধারী নেতা নন। সাংগঠনিকভাবে তার কোনো পরিচয় নেই; তিনি কেবলই একজন সাধারণ সমর্থক।


বিষয়টি নিশ্চিত করে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, “ঘটনাস্থল থেকে নারী ও পুরুষ দুজনকেই উদ্ধার করে থানায় আনা হয়েছে। তারা বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দায়ের করেনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”


More News Of This Category