কুমিল্লা উত্তর জেলা বিএনপিতে রেজভী আহসান মুন্সির পদ লাভ: শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রদল নেতা সাইফুল ইসলাম সরকার
দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার দেবীদ্বার উপজেলার ৭ নম্বর এলাহাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, এলাহাবাদ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি, তরুণ রাজনীতিবিদ ও সমাজসেবক সাইফুল ইসলাম সরকার কুমিল্লা উত্তর জেলা বিএনপির নবগঠিত কমিটিতে রেজভী আহসান মুন্সি গুরুত্বপূর্ণ পদে মনোনীত হওয়ায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত সাইফুল ইসলাম সরকার বলেন, তিনি রেজভী আহসান মুন্সির নেতৃত্বে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন এবং দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন।
তিনি বলেন, “আমাদের লক্ষ্য হলো বিএনপির সকল নেতাকর্মীকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে জনগণের পাশে দাঁড়ানো। এলাহাবাদ ইউনিয়নকে একটি আদর্শ ও মডেল ইউনিয়নে পরিণত করতে আমরা সবাই মিলে কাজ করব।”
সাইফুল ইসলাম সরকার আরও বলেন, “আমার রাজনীতির মূল উদ্দেশ্য ক্ষমতা নয়, সমাজের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করা। বেকারত্ব দূরীকরণ, সামাজিক উন্নয়ন এবং সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে আমি সর্বোচ্চ চেষ্টা করব।”
রাজনীতিতে বিভাজন ও গ্রুপিংয়ের বিরোধিতা করে তিনি বলেন, “যে রাজনীতিতে গ্রুপিং ও বিভক্তি থাকে, সেই রাজনীতি দীর্ঘস্থায়ী হয় না। দলীয় ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা এবং জনসেবার মাধ্যমেই একটি শক্তিশালী রাজনৈতিক পরিবেশ গড়ে তোলা সম্ভব।”
তিনি আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের অধীনে কুমিল্লা উত্তর জেলা বিএনপি আরও সুসংগঠিত হবে এবং জনগণের আস্থা অর্জনের মাধ্যমে দেশের গণতন্ত্র ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।