বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
Headline :
সৌদি প্রবাসীদের অধিকার রক্ষা ও দালালমুক্ত পরিবেশ গঠনে ‘সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম’-এর অঙ্গীকার মক্কা, সৌদি আরব: কুমিল্লা উত্তর জেলা বিএনপিতে রেজভী আহসান মুন্সির পদ লাভ: শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রদল নেতা সাইফুল ইসলাম সরকার দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি: দেবিদ্বার উপজেলার ৭নং এলাহাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় সমাজসেবক মাসুম সরকার সৌদি প্রতিনিধ: মোঃ সেলিম রানা লালমনিরহাটে মাদক মামলায় চার আসামির ১০ বছরের সশ্রম কারাদণ্ড মোঃসেলিম মিয়া লালমনিরহাট জেলা সংবাদদাতা তোহিদুল ইসলাম চট্টগ্রাম থেকে স্বপ্ন সাধনা’র সাংস্কৃতিক অনুষ্ঠান মেঘলা আকাশ অনুষ্ঠিত মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি : বিএবিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে টানা জয়ে কোয়ার্টার ফাইনালে ইঞ্জিনিয়ার সাইফুল্লাহ স্পোর্টিং ক্লাব* *কোকো মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্ট* এম বাদল খন্দকার( বিশেষ প্রতিনিধি দৈনিক বাংলার সংবাদ স্টাফ রিপোটার,,, মোঃ আরিফুল ইসলাম মুরাদ চার স্ত্রীকে পেছনে ফেলে গভীর রাতে পরনারীর ঘরে, গণপিটুনির আশঙ্কায় উদ্ধার করল পুলিশ আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২

মধুপুরে বৃদ্ধকে পিটিয়ে আহতের অভিযোগ, নগদ ১ লাখ ৮০ হাজার টাকা লুটের দাবি মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

মধুপুরে বৃদ্ধকে পিটিয়ে আহতের অভিযোগ, নগদ ১ লাখ ৮০ হাজার টাকা লুটের দাবি
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের মধুপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের আকাশী গ্রামে পূর্ববিরোধের জেরে রহিম নামে এক বৃদ্ধকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত বৃদ্ধকে প্রথমে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। একই সঙ্গে হামলাকারীদের বিরুদ্ধে ঘরে থাকা নগদ ১ লাখ ৮০ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগও করেছেন ভুক্তভোগীর পরিবার।
আহত আব্দুর রহিম (৬৫) আকাশী গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবারের অভিযোগে জানা যায়, প্রতিবেশীদের টয়লেট তাদের বসতঘরের খুব কাছাকাছি নির্মাণ করায় দীর্ঘদিন ধরে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল। সোমবার সকালে এ বিষয় নিয়ে আব্দুর রহিমের স্ত্রীর সঙ্গে প্রতিবেশী জিয়াউর রহমানের ছেলে সিয়াম (১৮), জোয়াদ আলী (৪৫ শাহা( ৪০) পারভীন, শেফালী (৪০) গংদের সহিত আব্দুর রহিমের স্ত্রীর সঙ্গে কথা কাটা কাটি হয়। এক পর্যায়ে তারা ক্ষিপ্ত হয়ে তার ওপর হামলার চেষ্টা করে। প্রাণভয়ে দৌড়ে তিনি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলে অভিযুক্ত সিয়াম দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। এসময় বৃদ্ধ রহিম ঘরের ভিতর ছিল। ভুক্তভোগী পরিবার জানায়, সিয়াম সহ অভিযুক্তরা ঘরে প্রবেশ করে ভাংচুর করে এবং মারপিট করে। সিয়াম তার হাতে থাকা লোহার রড দিয়ে রহিমের ওপর হামলা চালিয়ে মারপিট করে এতে তার বুকের পাঁজরে গুরুতর আঘাত লাগে এবং হাতে জখম হয়।
ভুক্তভোগী পরিবারের দাবি, হামলার সময় অভিযুক্তরা ঘরের ট্রাংক ভেঙে নগদ ১ লাখ ৮০ হাজার টাকা নিয়ে যান। পরিবারের সদস্যদের চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এলে অভিযুক্তরা বিভিন্ন ধরনের হুমকি দিয়ে সেখান থেকে চলে যান।
পরে স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত আব্দুর রহিমকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
এ ঘটনায় মধুপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এ বিষয়ে মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম ফজলুল হক বলেন, “অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে অভিযোগের সত্যতা যাচাই সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”


More News Of This Category