মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
Headline :
লালমনিরহাটে মাদক, জুয়া ও বাল্যবিবাহের বিরুদ্ধে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। লালমনিরহাট জেলা প্রতিনিধ রওশন বাবু ০১৭২৫ ১৯২৪২৪ মধুপুরের কোনাবাড়ি গ্রামের ১ কিলোমিটার কাঁচা রাস্তার বেহাল দশা আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি যমুনায় আজ রাজনৈতিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, জাতীয় ঐক্যের বার্তা নিয়ে তারেক রহমান ঢাকা প্রতিনিধি :- ডিবির অভিযানে পরিত্যক্ত ভবনে গাঁজা সেবনকালে ০২ জন গ্রেফতার। বান্দরবানে বন্যাদুর্গত পরিবারের পাশে ওয়ার্ল্ড ভিশন ও গ্রাউস,শুরু জরুরি সহায়তা কার্যক্রম। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ করছে সরকার: এমপি বাবুল। গোবিন্দগঞ্জে অনলাইন ক্যাসিনো এজেন্ট গ্রেফতার, ছিনিয়ে নেওয়ার চেষ্টায় পুলিশের ওপর হামলার অভিযোগ। ফয়সাল রহমান জনি গাইবান্ধা জেলা প্রতিনিধি। মোরেলগঞ্জে জেলা পরিষদের অর্থায়নে আধুনিক চারতলা ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেলেন জেলা পরিষদ চেয়ারম্যান শেখ জাকির হোসেন মোঃ ফিরোজ আহমেদ তালুকদার। মোরেলগঞ্জ প্রতিনিধিঃ ​স্বাস্থ্যকেন্দ্র বন্ধের প্রশ্ন করায় নওগাঁয় যমুনা টিভির সাংবাদিককে মামলার হুমকি, সাংবাদিকদের ক্ষোভ মো: সারোয়ার হোসেন অপু নওগাঁ প্রতিনিধি, ​ প্রশাসনের নাম ভাঙিয়ে ইয়াবা গডফাদার, আবারও আলোচনায় সরোয়ারের বিশেষ প্রতিনিধি

Update : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে কামরাঙ্গীরচরে মশারী বিতরণ ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

 

নিজস্ব প্রতিনিধি, মোঃ আনোয়ার হোসেন , বাংলার সংবাদ।

 

ঢাকা, ১৮ জুলাই (শনিবার): রাজধানীর কামরাঙ্গীরচর থানা এলাকার খাগাইল ঘাট ও হাজী আব্দুল আউয়াল উচ্চ বিদ্যালয়ের হলরুমে “মা ও শিশু সংস্থা র এর উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে দ্বিতীয় ধাপে মশারী বিতরণ ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ কার্যক্রমের আয়োজনে সহযোগিতা করে স্বপ্নের সিঁড়ি সংস্থা ও হাত বাড়িয়ে দাও ফাউন্ডেশন।

 

সকাল ১০টায় প্রথম পর্বে খাগাইল ঘাটে বুড়িগঙ্গা নদীর মাঝিদের নিয়ে ডেঙ্গু, ম্যালেরিয়া এবং অন্যান্য মশাবাহিত রোগের কারণ, প্রতিরোধ ও করণীয় বিষয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়। বক্তারা বলেন, এডিস মশার বিস্তার এবং বিভিন্ন স্থানে পানি জমে থাকার কারণে বর্তমানে মশার উপদ্রব ও মশাবাহিত রোগ বৃদ্ধি পাচ্ছে। তাই এসব রোগ প্রতিরোধে নিয়মিত মশারী ব্যবহার, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং জমে থাকা পানি অপসারণের ওপর গুরুত্বারোপ করা হয়। আলোচনা শেষে উপস্থিত মাঝিদের মাঝে মশারী বিতরণ করা হয়।

 

পরে সকাল ১১টায় দ্বিতীয় পর্বে হাজী আব্দুল আউয়াল উচ্চ বিদ্যালয়ের হলরুমে এলাকার অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে মশারী বিতরণ করা হয়।

 

এ সময় মশা ও বিভিন্ন পোকামাকড়ের কামড়ে সৃষ্ট রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং মশার কয়েল ব্যবহারের স্বাস্থ্যঝুঁকি নিয়েও আলোচনা করা হয়।

অনুষ্ঠানটি পরিচালনা করেন “মা ও শিশু সংস্থা”-এর প্রতিনিধি এবং স্বপ্নের সিঁড়ি সংস্থার নির্বাহী পরিচালক উন্মে সালমা।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বপ্নের সিঁড়ি সংস্থার উপদেষ্টা ও হাত বাড়িয়ে দাও ফাউন্ডেশনের সভাপতি এবং হাত বাড়িয়ে দাও ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ আমজাদ হোসেন সুমন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বপ্নের সিঁড়ি সংস্থার প্রতিষ্ঠাতা সহ-সভাপতি মোঃ রাজিউদ্দিন, মানবাধিকার সমাজকর্মী ও বিশিষ্ট সাংবাদিক মোঃ আনোয়ার হোসেন, বনলতা নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ইসরাত জাহান লতা এবং হাজী আব্দুল আউয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আকরাম হোসেন।

 

বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সামাজিক উদ্যোগও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।


More News Of This Category