শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
Headline :
কুড়িগ্রামে প্রথমবারের মতো ‘ক্রিস্টাল মেথ আইস’ উদ্ধার, গ্রেফতার ১। কুড়িগ্রাম প্রতিনিধিঃ বদলগাছীতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার ও কৃষি উপকরণ বিতরণ বদলগাছীতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার ও কৃষি উপকরণ বিতরণ মোঃ সারোয়ার হোসেন অপু জেলা প্রতিনিধি,নওগাঁঃ রাজশাহীর বিএনপি নেতা টুকুর বিরুদ্ধে ভিত্তিহীন অপপ্রচার প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে চাই’ — চেয়ারম্যান প্রার্থী  মোঃ সুমন খান উপশিরোনাম: আগামী ৪ঠা জুলাই বান্দরবানে বিনামুল্যে চক্ষু চিকিৎসাসেবা ক্যাম্প উপলক্ষে সংবাদ সম্মেলন কালিয়াৈকর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও জনবলের সংকট সাধারণ রোগীদের চরম ভোগান্তি বান্দরবানে ব্যাডমিন্টন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও জেলা পরিষদ স্কুল মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। প্রতারণার মাধ্যমে মোবাইলে প্রেম, অতঃপর বিয়ে! ৫লক্ষ টাকা যৌতুক না দেয়ায় আদালতে মামলা করে বাদী হারালেন মান সম্মান সহ সবর্ত্র! বিচারের বাণী কাঁদে নিরবে!

আগামী ৪ঠা জুলাই বান্দরবানে বিনামুল্যে চক্ষু চিকিৎসাসেবা ক্যাম্প উপলক্ষে সংবাদ সম্মেলন

Update : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

আগামী ৪ঠা জুলাই বান্দরবানে বিনামুল্যে চক্ষু চিকিৎসাসেবা ক্যাম্প উপলক্ষে সংবাদ সম্মেলন

মোঃ আকাশ
বান্দরবান জেলা প্রতিনিধি

পার্বত্য জেলা বান্দরবানের গরীব ও অসহায় রোগীকে বিনামুল্যে চক্ষু চিকিৎসার একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

০২জুলাই বৃহস্পতিবার সকালে বান্দরবান সদরের মধ্যমপাড়ায় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজক কমিটির সভাপতি উছোমং মার্মা লিখিত বক্তব্যে বলেন, আগামী ৪ঠা জুলাই বান্দরবান সদর ইউনিয়নের রেইছা উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী গরীব ও অসহায় রোগীদের বিনামুল্যে চিকিৎসা সেবা ও চক্ষু রোগীদের চক্ষু পরীক্ষা, ওষুধ ও চশমা বিতরণ করা হবে। এই চিকিৎসা কার্যক্রমে চট্টগ্রামের অভিজ্ঞ ১০ জন চক্ষু বিশেষজ্ঞ এবং ৪জন চিকিৎসক উপস্থিত থাকবেন।

প্রায় ২ হাজার রোগীকে বিনামুল্যে স্বাস্থ্য সেবার পাশাপাশি চোখের নানাবিধ রোগের চিকিৎসার ওষুধ প্রদান করা হবে সে ক্যাম্পে।

এছাড়া যাদের চোখের ছানি অপারেশন প্রয়োজন হবে তাদের বান্দরবান থেকে বিনামুল্যে চট্টগ্রাম নিয়ে গিয়ে লায়ন্স দাতব্য হাসপাতালে অপারেশনের ব্যবস্থা করা হবে।

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং এর সার্বিক ব্যবস্থাপনায় এই আয়োজনে সার্বিক সহযোগিতায় রয়েছে বান্দরবানের বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ।

এসময় সংবাদ সম্মেলনে চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন কমিটির সদস্য প্রকৃতি বড়ুয়া,৩নং সদর ইউপি চেয়ারম্যান অংসাহ্লা মারমা,প্যানেল চেয়ারম্যান বীর লাল তংচঙ্গা,মো.সাইফুল ইসলাম, আব্দুল মান্নান,উচসিং মার্মা,মাহাবুব খান বাবুল, সাংবাদিক মনিরুল ইসলাম মনু,সাংবাদিক বুদ্ধজ্যোতি চাকমা,সাংবাদিক কৌশিক দাশ গোপ্তা,সাংবাদিক মুহাম্মদ আলী, ইয়াছিনুল হাকিম,রাহুল বড়ুয়া ছোটন’সহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


More News Of This Category