শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
Headline :
কুড়িগ্রামে প্রথমবারের মতো ‘ক্রিস্টাল মেথ আইস’ উদ্ধার, গ্রেফতার ১। কুড়িগ্রাম প্রতিনিধিঃ বদলগাছীতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার ও কৃষি উপকরণ বিতরণ বদলগাছীতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার ও কৃষি উপকরণ বিতরণ মোঃ সারোয়ার হোসেন অপু জেলা প্রতিনিধি,নওগাঁঃ রাজশাহীর বিএনপি নেতা টুকুর বিরুদ্ধে ভিত্তিহীন অপপ্রচার প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে চাই’ — চেয়ারম্যান প্রার্থী  মোঃ সুমন খান উপশিরোনাম: আগামী ৪ঠা জুলাই বান্দরবানে বিনামুল্যে চক্ষু চিকিৎসাসেবা ক্যাম্প উপলক্ষে সংবাদ সম্মেলন কালিয়াৈকর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও জনবলের সংকট সাধারণ রোগীদের চরম ভোগান্তি বান্দরবানে ব্যাডমিন্টন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও জেলা পরিষদ স্কুল মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। প্রতারণার মাধ্যমে মোবাইলে প্রেম, অতঃপর বিয়ে! ৫লক্ষ টাকা যৌতুক না দেয়ায় আদালতে মামলা করে বাদী হারালেন মান সম্মান সহ সবর্ত্র! বিচারের বাণী কাঁদে নিরবে!

বান্দরবানে ব্যাডমিন্টন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও জেলা পরিষদ স্কুল

Update : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

বান্দরবানে ব্যাডমিন্টন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও জেলা পরিষদ স্কুল

মোহাম্মদ আকাশ
বান্দরবান জেলা প্রতিনিধি:

বার্ষিক
ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ অর্থবছরের আওতায় জেলা ক্রীড়া অফিস, বান্দরবান-এর আয়োজনে বান্দরবান জেলা জিমনেশিয়ামে ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

প্রতিযোগিতায় বান্দরবান জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে গঠিত ৮টি দল অংশগ্রহণ করে।

প্রতিযোগিতায় বালক একক ও দ্বৈত উভয় ইভেন্টে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ন এবং বান্দরবান কালেক্টরেট স্কুল এন্ড কলেজ রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।

অন্যদিকে বালিকা একক ও দ্বৈত উভয় ইভেন্টে বান্দরবান জেলা পরিষদ স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ন এবং বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয় রানারআপ পুরস্কার অর্জন করে।

প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজহারুল ইসলাম বাবুল, সভাপতি সম্মিলিত ক্রীড়া পরিষদ বান্দরবান এবং মো.রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক জেলা ফুটবল অ্যাসোসিয়েশন, বান্দরবান। বান্দরবান জেলা ক্রীড়া কর্মকর্তা মো. রেজাউল করিম প্রমুখ।

পুরস্কার বিতরণ শেষে অতিথিরা বিজয়ী ও অংশগ্রহণকারী খেলোয়াড়দের অভিনন্দন জানান এবং শিক্ষার্থীদের ক্রীড়াঙ্গনে আরও এগিয়ে যাওয়ার আহ্বান জানান।


More News Of This Category