বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
Headline :
ভিওডি বাংলার ২য় বর্ষপূর্তি উপলক্ষে কুড়িগ্রামে শুভেচ্ছা আয়োজন কুড়িগ্রাম প্রতিনিধি: সত্যের সন্ধানে, এক নতুন অধ্যায়: আমার জীবন, কর্ম, সামাজিক দায়বদ্ধতা ও অঙ্গীকার ​নিজস্ব প্রতিবেদন, দৈনিক বাংলার সংবাদ কবি কলামিস্ট ও রাষ্ট্রচিন্তক অথই নূরুল আমিন এর সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত সম্মানিত পাঠকের জন‍্য দিলাম। স্টাফ রিপোর্টার : পিরামিড ডেমোক্রেসি গণতন্ত্রকে নিচ থেকে উপরে তোলার একটি রাজনৈতিক দর্শন গাইবান্ধায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭ পঞ্চগড় সীমান্তে আটক ২ রোহিঙ্গা দম্পতি, গন্তব্য ছিল ভারত! আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ ঝলম দক্ষিণ ইউনিয়ন বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন স্টাফ রিপোর্টার (মনোহরগঞ্জ) কুমিল্লা বরিশালে ১০১ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক, মোটরসাইকেল জব্দ এইচ.এম.তরিকুল ইসলাম বিশেষ প্রতিনিধি দৈনিক বাংলার সংবাদ সত্যের সন্ধানে, এক নতুন অধ্যায়: আমার জীবন, কর্ম, সামাজিক দায়বদ্ধতা ও অঙ্গীকার *কুমিল্লার লাকসাম-মনোহরগঞ্জে হাসনাবাদ ইউনিয়ন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত*

কাজী ইকবাল হোসেন কাজল এর মৃত্যুতে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রদীপ মজুমদার :

Update : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

কাজী ইকবাল হোসেন কাজল এর মৃত্যুতে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রদীপ মজুমদার :
কুমিল্লার লালমাইয়ে শহীদ জিয়া স্মৃতি সংসদ লালমাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক কাজী ইকবাল হোসেন কাজল এর মৃত্যুতে তাহার স্মৃতি চারণ করে আলোচনা সভা ও আত্মার মাগফিরাত কামনায় রবিবার ২৮ জুন বিকেলে উপজেলার অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজের হলরুমে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি হায়াতুন্নবী মজুমদার। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি এডভোকেট হামিদুল হক ভূঁইয়া। বিশেষ আলোচনায় অংশগ্রহণ করেন দক্ষিণ জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক সাংবাদিক সেলিম লালু,কুমিল্লা মহানগর শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি অধ্যাপক আমির হোসেন আমির,লাকসাম উপজেলা শাখার সভাপতি অধ্যাপক হুমায়ুন কবির, লালমাই উপজেলার উপদেষ্টা সদস্য মো: জাহাঙ্গীর আলম সর্দার, মো: তোফায়েল আহমেদ মজুমদার, বাহার উদ্দীন প্রমুখ।
এসময় উপস্থিত থেকে আবেগাপ্লুত হয়ে স্মৃতিচারণ করেন মরহুম কাজী কাজলের একমাত্র সন্তান আমার দেশ পত্রিকার লালমাই উপজেলা প্রতিনিধি কাজী এয়াকুব আলী নিমেল। তিনি উপস্থিত সকলের নিকট পিতার জন্য এবংপরিবারের জন্য দোয়া চান।
বক্তারা প্রয়াত শহীদ জিয়া স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক কাজী ইকবাল হোসেন কাজলের জীবন কর্ম নিয়ে আলোচনায় বলেন, কাজী কাজল একজন বিএনপির নিবেদিত ভালো মানুষ ছিলেন, বাগমারা বাজারের মতো জায়গায় বিএনপি করা অনেক কঠিন কাজ ছিলো, কিন্তু তিনি খুব ভালো ভাবে বিএনপির রাজনীতি করেছেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সহ-সভাপতি মো: আনিসুজ্জামান ভূঁইয়া। শেষে দোয়া মাহফিলে কাজী কাজলের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।


More News Of This Category