বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
Headline :
সত্যের সন্ধানে, এক নতুন অধ্যায়: আমার জীবন, কর্ম, সামাজিক দায়বদ্ধতা ও অঙ্গীকার ​নিজস্ব প্রতিবেদন, দৈনিক বাংলার সংবাদ কবি কলামিস্ট ও রাষ্ট্রচিন্তক অথই নূরুল আমিন এর সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত সম্মানিত পাঠকের জন‍্য দিলাম। স্টাফ রিপোর্টার : পিরামিড ডেমোক্রেসি গণতন্ত্রকে নিচ থেকে উপরে তোলার একটি রাজনৈতিক দর্শন গাইবান্ধায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭ পঞ্চগড় সীমান্তে আটক ২ রোহিঙ্গা দম্পতি, গন্তব্য ছিল ভারত! আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ ঝলম দক্ষিণ ইউনিয়ন বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন স্টাফ রিপোর্টার (মনোহরগঞ্জ) কুমিল্লা বরিশালে ১০১ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক, মোটরসাইকেল জব্দ এইচ.এম.তরিকুল ইসলাম বিশেষ প্রতিনিধি দৈনিক বাংলার সংবাদ সত্যের সন্ধানে, এক নতুন অধ্যায়: আমার জীবন, কর্ম, সামাজিক দায়বদ্ধতা ও অঙ্গীকার *কুমিল্লার লাকসাম-মনোহরগঞ্জে হাসনাবাদ ইউনিয়ন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত* বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য কনস্টেবল মোঃ আবু সালেহ এর অবসর জনিত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বরিশালে ১০১ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক, মোটরসাইকেল জব্দ এইচ.এম.তরিকুল ইসলাম বিশেষ প্রতিনিধি দৈনিক বাংলার সংবাদ

Update : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

বরিশালে ১০১ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক, মোটরসাইকেল জব্দ

এইচ.এম.তরিকুল ইসলাম
বিশেষ প্রতিনিধি দৈনিক বাংলার সংবাদ
বরিশালের গৌরনদী উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ১০১ পিস ইয়াবাসহ মো. সোহেল হাওলাদার (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তার ব্যবহৃত একটি লাল রঙের অ্যাপাচি ১৬০ (Apache 160) সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।

​গত ১ আগস্ট মঙ্গলবার আনুমানিক সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদ এলাকার উত্তর বিল্লগ্রামের একটি মৎস্য ঘেরের সামনে এ অভিযান পরিচালিত হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, বরিশাল জেলা পুলিশ সুপার এ.জেড.এম. মোস্তাফিজুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় জেলা ডিবি পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অবস্থান নেয়। পরে সন্দেহভাজন মাদক কারবারি সোহেল হাওলাদারকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ১০১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সাথে মাদক পরিবহনে ব্যবহৃত তার লাল রঙের মোটরসাইকেলটি জব্দ করা হয়।

​এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতিসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

​মাদকপাচারে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে জেলা ডিবি পুলিশ জানিয়েছে, জনস্বার্থে মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।


More News Of This Category