বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
Headline :
সত্যের সন্ধানে, এক নতুন অধ্যায়: আমার জীবন, কর্ম, সামাজিক দায়বদ্ধতা ও অঙ্গীকার ​নিজস্ব প্রতিবেদন, দৈনিক বাংলার সংবাদ কবি কলামিস্ট ও রাষ্ট্রচিন্তক অথই নূরুল আমিন এর সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত সম্মানিত পাঠকের জন‍্য দিলাম। স্টাফ রিপোর্টার : পিরামিড ডেমোক্রেসি গণতন্ত্রকে নিচ থেকে উপরে তোলার একটি রাজনৈতিক দর্শন গাইবান্ধায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭ পঞ্চগড় সীমান্তে আটক ২ রোহিঙ্গা দম্পতি, গন্তব্য ছিল ভারত! আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ ঝলম দক্ষিণ ইউনিয়ন বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন স্টাফ রিপোর্টার (মনোহরগঞ্জ) কুমিল্লা বরিশালে ১০১ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক, মোটরসাইকেল জব্দ এইচ.এম.তরিকুল ইসলাম বিশেষ প্রতিনিধি দৈনিক বাংলার সংবাদ সত্যের সন্ধানে, এক নতুন অধ্যায়: আমার জীবন, কর্ম, সামাজিক দায়বদ্ধতা ও অঙ্গীকার *কুমিল্লার লাকসাম-মনোহরগঞ্জে হাসনাবাদ ইউনিয়ন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত* বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য কনস্টেবল মোঃ আবু সালেহ এর অবসর জনিত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

গজারিয়ায় মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। মোঃ দুলাল সরকার মুন্সিগঞ্জের

Update : সোমবার, ২৯ জুন, ২০২৬

গজারিয়ায় মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত।

মোঃ দুলাল সরকার মুন্সিগঞ্জের গজারিয়ায় যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এবং খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে আয়োজিত মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (সিজন-১) এর উদ্বোধনী খেলাটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। খেলা নিয়ে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

রবিবার (২৮জুন) বিকেল ৪টায় উপজেলার ইমামপুর ইউনিয়নের হোগলাকান্দি ফুটবল ক্লাবের আয়োজনে হোগলাকান্দি মসজিদ মাঠে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুইডেন বিএনপির ১নং উপদেষ্টা,সাবেক কমিশনার ধানমন্ডি(৫২নং)ওয়ার্ড মোতাহার হোসেন জাহাঙ্গীর।

তিনি তাঁর বক্তব্যে বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলা অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে। যুবসমাজকে সুস্থ ধারার কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হলে খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা ও সামাজিক কার্যক্রমের প্রসার ঘটাতে হবে। তিনি মাদকবিরোধী এমন আয়োজনকে সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

মুন্সিগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ সাধারন সম্পাদক মো.সবুজ সিকদার এর সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মো.সাইফুল সিকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
মো.সলিম সিকদার,অছিম উদ্দিন মাস্টার,মাসুম সিকদার,সম্রাট সিকদার সুজন,এনায়েত উল্লাহ মাস্টার,মোতালেব হোসেন,সাইদুর রহমান জুয়েল মাস্টার,লিটন মাস্টার,আজহারুল মাস্টার,আব্দুল হালিম,শাহিন মাস্টার প্রমূখ।

উদ্বোধনী খেলায় দুটি দল হোসেন্দি ফুটবল একাদশ ও বক্তারকান্দি ফুটবল একাদশ অংশ গ্রহণ করেন ।

নির্ধারিত সময়ের খেলা শেষে হোসেন্দি একাদশকে
বক্তার কান্দি একাদশ৪-০ গোলে পরাজিত করেন।


More News Of This Category