বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
Headline :
সত্যের সন্ধানে, এক নতুন অধ্যায়: আমার জীবন, কর্ম, সামাজিক দায়বদ্ধতা ও অঙ্গীকার ​নিজস্ব প্রতিবেদন, দৈনিক বাংলার সংবাদ কবি কলামিস্ট ও রাষ্ট্রচিন্তক অথই নূরুল আমিন এর সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত সম্মানিত পাঠকের জন‍্য দিলাম। স্টাফ রিপোর্টার : পিরামিড ডেমোক্রেসি গণতন্ত্রকে নিচ থেকে উপরে তোলার একটি রাজনৈতিক দর্শন গাইবান্ধায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭ পঞ্চগড় সীমান্তে আটক ২ রোহিঙ্গা দম্পতি, গন্তব্য ছিল ভারত! আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ ঝলম দক্ষিণ ইউনিয়ন বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন স্টাফ রিপোর্টার (মনোহরগঞ্জ) কুমিল্লা বরিশালে ১০১ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক, মোটরসাইকেল জব্দ এইচ.এম.তরিকুল ইসলাম বিশেষ প্রতিনিধি দৈনিক বাংলার সংবাদ সত্যের সন্ধানে, এক নতুন অধ্যায়: আমার জীবন, কর্ম, সামাজিক দায়বদ্ধতা ও অঙ্গীকার *কুমিল্লার লাকসাম-মনোহরগঞ্জে হাসনাবাদ ইউনিয়ন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত* বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য কনস্টেবল মোঃ আবু সালেহ এর অবসর জনিত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

স্থানীয় এনজিওকে বাদ দিয়ে সরাসরি প্রকল্প বাস্তবায়ন: স্থানীয়করণের প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম

Update : সোমবার, ২৯ জুন, ২০২৬

স্থানীয় এনজিওকে বাদ দিয়ে সরাসরি প্রকল্প বাস্তবায়ন: স্থানীয়করণের প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন

বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম

মানবিক সহায়তা কার্যক্রমে স্থানীয়করণ (Localization) শুধু নীতিমালায় সীমাবদ্ধ না থেকে বাস্তব ক্ষেত্রেও কার্যকরভাবে প্রতিফলিত হওয়া প্রয়োজন বলে মত দিয়েছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, সক্ষম স্থানীয় এনজিওগুলোকে অংশীদারিত্বের বাইরে রেখে আন্তর্জাতিক সংস্থা ইউএনএইচসিআর (UNHCR) যদি সরাসরি কার্যক্রম বাস্তবায়ন করে, তবে স্থানীয়করণের প্রতি তাদের অঙ্গীকারের আন্তরিকতা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্নের সৃষ্টি হয়।

সংশ্লিষ্ট মহলের ভাষ্য, জনসংযোগমূলক কার্যক্রম, আনুষ্ঠানিকতা কিংবা ছবি তোলার আয়োজন কখনোই স্থানীয় অংশীদারদের সঙ্গে অর্থবহ সহযোগিতার বিকল্প হতে পারে না। প্রকৃত অংশীদারিত্ব নিশ্চিত করতে হলে স্থানীয় সংগঠনগুলোর অভিজ্ঞতা, দক্ষতা ও দীর্ঘদিনের মাঠপর্যায়ের কাজকে যথাযথ মূল্যায়ন করতে হবে।

তারা আরও বলেন, প্রকৃত স্থানীয়করণ বলতে স্থানীয় সংগঠনগুলোকে স্বীকৃতি দেওয়া, তাদের সক্ষমতা আরও শক্তিশালী করা এবং মানবিক কার্যক্রমের পরিকল্পনা, বাস্তবায়ন ও মূল্যায়নের প্রতিটি ধাপে প্রকৃত অংশীদার হিসেবে সম্পৃক্ত করাকে বোঝায়।

বিশেষজ্ঞদের মতে, স্থানীয় সংগঠনগুলোকে পাশে না রেখে টেকসই ও কার্যকর মানবিক সেবা নিশ্চিত করা সম্ভব নয়। বরং তাদের অভিজ্ঞতা, স্থানীয় বাস্তবতা সম্পর্কে জ্ঞান এবং জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ককে কাজে লাগিয়েই মানবিক সহায়তা কার্যক্রমকে আরও ফলপ্রসূ ও দীর্ঘমেয়াদি করা সম্ভব।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে মানবিক কার্যক্রমে স্থানীয়করণের নীতিকে কেবল ঘোষণায় নয়, বাস্তবায়নের প্রতিটি স্তরেও কার্যকরভাবে প্রতিফলিত করা হবে এবং স্থানীয় সংগঠনগুলোর সঙ্গে প্রকৃত অংশীদারিত্ব নিশ্চিত করা হবে।


More News Of This Category