বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
Headline :
সত্যের সন্ধানে, এক নতুন অধ্যায়: আমার জীবন, কর্ম, সামাজিক দায়বদ্ধতা ও অঙ্গীকার ​নিজস্ব প্রতিবেদন, দৈনিক বাংলার সংবাদ কবি কলামিস্ট ও রাষ্ট্রচিন্তক অথই নূরুল আমিন এর সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত সম্মানিত পাঠকের জন‍্য দিলাম। স্টাফ রিপোর্টার : পিরামিড ডেমোক্রেসি গণতন্ত্রকে নিচ থেকে উপরে তোলার একটি রাজনৈতিক দর্শন গাইবান্ধায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭ পঞ্চগড় সীমান্তে আটক ২ রোহিঙ্গা দম্পতি, গন্তব্য ছিল ভারত! আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ ঝলম দক্ষিণ ইউনিয়ন বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন স্টাফ রিপোর্টার (মনোহরগঞ্জ) কুমিল্লা বরিশালে ১০১ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক, মোটরসাইকেল জব্দ এইচ.এম.তরিকুল ইসলাম বিশেষ প্রতিনিধি দৈনিক বাংলার সংবাদ সত্যের সন্ধানে, এক নতুন অধ্যায়: আমার জীবন, কর্ম, সামাজিক দায়বদ্ধতা ও অঙ্গীকার *কুমিল্লার লাকসাম-মনোহরগঞ্জে হাসনাবাদ ইউনিয়ন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত* বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য কনস্টেবল মোঃ আবু সালেহ এর অবসর জনিত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ট্রাক মোটরসাইক মুখোমুখি সংঘর্ষে মা সহ ছেলে সন্তান নিহত আহত বোন। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২

Update : রবিবার, ২৮ জুন, ২০২৬

 

 

ট্রাক মোটরসাইক মুখোমুখি সংঘর্ষে মা সহ ছেলে সন্তান নিহত আহত বোন।

আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার।
০১৭১৭৭৭৬৯৭২

প্রকাশিত :-২৭, জুন, ২০২৬, শনিবার।

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ট্রাক ও মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে এঁকেই পরিবারের দুইজন নিহত এবং একজন বোন আহত হয়েছেন।

শনিবার (২৭ জুন) বিকেল সাড়ে চারটার দিকে বালিয়াডাঙ্গী-নেকমরদ মহাসড়কের লোলপুকুর ডিএম ইস্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার ১ নং পাড়িয়া ইউনিয়নের বানাগাঁও গ্রামের ধীরেন সিংহের স্ত্রী সুধো বালা (৩৭) এবং তার সন্তান সার্জেন সিংহ (২৬)। আহত হয়েছেন একই ইউনিয়নের বিনত সিংহের স্ত্রী মেজানি রানী, নিহত সুধো বালার বোন।

স্বজনরা জানান, একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে দুই বোন সার্জেন সিংহের মোটরবাইকে করে পীরগঞ্জ যাচ্ছিলেন। পথে লোলপুকুর ডিএম ইস্কুলের সামনে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরবাইক টির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সুধো বালার মৃত্যু হয় এবং গুরুতর আহত হন সার্জেন সিংহ ও মেজানি রানী।

খবর পেয়ে পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসক তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে যাওয়ার পথেই ছটফট করে সার্জেন সিংহ মারা যান। মেজানি রানী বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়দের সুত্রে জানা গেছে সংঘর্ষে মোটরসাইকটি একবারে দুমড়ে-মুচড়ে যায় এবং সার্জেন সিংহের হেলমেটও ভেঙ্গে যায়। দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে যায়।

খবর পেয়ে সাথে সাথেই বালিয়াডাঙ্গী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে সেখান থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। স্থানীয়রা ট্রাকের চালক ও হেলপারকে আটক করে বালিয়াডাঙ্গী থানা পুলিশের কাছে সোপর্দ করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


More News Of This Category