মহাদেবপুরে বিদ্যুৎপৃষ্টে এক
গৃহবধূর মৃত্যু
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে সুধা রাণী (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার সাড়ে ১০ টার দিকে নিজ বাড়িতে বিদ্যুৎপৃষ্ট হয়ে তার মৃত্যু ঘটে। নিহত গৃহবধূ সুধা রাণী উপজেলার সফাপুর ইউনিয়নের চকগৌরী গ্রামের চা দোকানী রতনের স্ত্রী। সূত্র জানায়, সুধা রাণী ও তার স্বামী কয়েকদিন আগে তীর্থের জন্যচাঁপাই নবাবগঞ্জের কানসার্ট গিয়েছিল। সেখান থেকে বুধবার তারা বাড়িতে ফিরে আসেন। বাড়ি ফেরার পর তার স্বামী রতন চা দোকান নিয়ে জিগাতলা বাজারে যায়। বাড়িতে সে ও আর তার শাশুড়ী ছিল। রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে সে বিদ্যুতের লাইট জ্বালানোর জন্য বোর্ডের সুইজে হাত দিলে সেখানে বিদ্যুৎপৃষ্ট হয়ে আটকে থেকে কিছুক্ষণ পর সে মাটিতে পরে যায়। তাৎক্ষণিকভাবে তার শাশুড়ী ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার সকালে আত্রাই নদীর তীরে তার সৎকার করেন পরিবারের সদস্যরা। থানার অফিসার ইনচার্জ মো. ওমর ফারুক বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। এই বিষয়ে থানায় কেউ কিছু জানাননি।# মো. জুয়েল মন্ডল ২৫.০৬.২০২৬, মহাদেবপুর, নওগাঁ। ০১৭৮৩২০০০০৭