বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
Headline :
সত্যের সন্ধানে, এক নতুন অধ্যায়: আমার জীবন, কর্ম, সামাজিক দায়বদ্ধতা ও অঙ্গীকার ​নিজস্ব প্রতিবেদন, দৈনিক বাংলার সংবাদ কবি কলামিস্ট ও রাষ্ট্রচিন্তক অথই নূরুল আমিন এর সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত সম্মানিত পাঠকের জন‍্য দিলাম। স্টাফ রিপোর্টার : পিরামিড ডেমোক্রেসি গণতন্ত্রকে নিচ থেকে উপরে তোলার একটি রাজনৈতিক দর্শন গাইবান্ধায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭ পঞ্চগড় সীমান্তে আটক ২ রোহিঙ্গা দম্পতি, গন্তব্য ছিল ভারত! আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ ঝলম দক্ষিণ ইউনিয়ন বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন স্টাফ রিপোর্টার (মনোহরগঞ্জ) কুমিল্লা বরিশালে ১০১ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক, মোটরসাইকেল জব্দ এইচ.এম.তরিকুল ইসলাম বিশেষ প্রতিনিধি দৈনিক বাংলার সংবাদ সত্যের সন্ধানে, এক নতুন অধ্যায়: আমার জীবন, কর্ম, সামাজিক দায়বদ্ধতা ও অঙ্গীকার *কুমিল্লার লাকসাম-মনোহরগঞ্জে হাসনাবাদ ইউনিয়ন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত* বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য কনস্টেবল মোঃ আবু সালেহ এর অবসর জনিত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর পৃথক অভিযান গোলাগুলির পর আত্মসমর্পণ ২, নিহত ১; উদ্ধার একাধিক অস্ত্র ও গোলাবারুদ খাগড়াছড়ি প্রতিনিধি

Update : বুধবার, ২৪ জুন, ২০২৬

খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর পৃথক অভিযান
গোলাগুলির পর আত্মসমর্পণ ২, নিহত ১; উদ্ধার একাধিক অস্ত্র ও গোলাবারুদ

খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ির পানছড়ি ও রামগড় উপজেলায় সশস্ত্র সংগঠনের বিরুদ্ধে পৃথক দুটি অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে গোলাগুলির ঘটনা, আত্মসমর্পণ, একজনের নিহত হওয়া এবং বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের তথ্য জানিয়েছে সেনাবাহিনী।

সেনাবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৩ জুন দুপুরে পানছড়ি উপজেলার বরকলক এলাকায় এবং ২৪ জুন সকালে রামগড় উপজেলার হাজাছড়া এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানের সময় সশস্ত্র সংগঠনের সদস্যরা সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলিবর্ষণ করলে উভয়পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। একপর্যায়ে পানছড়ির বরকলক এলাকায় সশস্ত্র সংগঠনের দুই সদস্য আত্মসমর্পণ করে। এ সময় তাদের কাছ থেকে দুটি একে-৪৭ রাইফেল, দুটি ম্যাগাজিন ও ১৩২ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়।

অন্যদিকে, রামগড় উপজেলার হাজাছড়া এলাকায় পরিচালিত পৃথক অভিযানে গুলি বিনিময়ের ঘটনায় সশস্ত্র সংগঠনের একজন সদস্য নিহত হন। পরে ঘটনাস্থল থেকে একটি একে-৪৭ রাইফেল, একটি ম্যাগাজিন, একটি পাইপগান এবং ২৭ রাউন্ড গোলাবারুদসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, পার্বত্য চট্টগ্রামে দীর্ঘস্থায়ী শান্তি, স্থিতিশীলতা এবং সকল জনগোষ্ঠীর জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে তাদের অভিযান ও তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


More News Of This Category