বন্যার আগাম সতর্কবার্তা ও ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক রিপ্রেশার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
জিয়াউর রহমান জিয়া রাজিবপুর ( কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ
বন্যা দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে বন্যার আগাম সতর্কবার্তা ও ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক রিপ্রেশার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় বন্যার পূর্বাভাস, আগাম সতর্কবার্তা প্রচার, দুর্যোগকালীন করণীয়, আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা, উদ্ধার কার্যক্রম এবং ক্ষয়ক্ষতি কমিয়ে আনার বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীদের দুর্যোগকালীন সময়ে দ্রুত ও কার্যকর সাড়া প্রদানের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজিবপুর উপজেলা নির্বাহী অফিসার এ এফ এম শামীম। তিনি বলেন, বন্যা মোকাবিলায় আগাম প্রস্তুতি ও সচেতনতার কোনো বিকল্প নেই। সময়মতো সতর্কবার্তা জনগণের কাছে পৌঁছে দিতে পারলে জানমাল রক্ষা এবং ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।
কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবক, শিক্ষক ও স্থানীয় অংশীজনরা উপস্থিত ছিলেন। বক্তারা দুর্যোগ ঝুঁকি হ্রাসে সমন্বিত উদ্যোগ গ্রহণ এবং জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারীদের বন্যা পরিস্থিতিতে করণীয় বিষয়ে আরও দক্ষ ও প্রস্তুত হয়ে কাজ করার আহ্বান জানানো হয়।
জিয়াউর রহমান জিয়া
০১৭০৭৪৫১০৩০