*
দৈনিক বাংলার সংবাদ,
কলমে / তাছলিমা খন্দকার (নুশরাত) স্টাফ রিপোর্টার,
ভোরের কাগজ, তাজা ঘ্রাণ,
হাতে নিতেই জেগে ওঠে প্রাণ।
দৈনিক বাংলার সংবাদ তুমি,
সত্যের পাতায় আঁকো ভূমি।
চায়ের কাপে ধোঁয়া ওড়ে,
তোমার শিরোনাম চোখে পড়ে।
রাজপথ থেকে গ্রামের হাট,
সব খবরেই তোমার ঠাট।
কৃষকের ঘাম, শ্রমিকের গান,
ছাত্রের স্বপ্ন, নদীর টান,
দুর্নীতি যেথা বাসা বাঁধে,
কলম তোমার সেথায় কাঁদে।
পক্ষ নাও না, ভয় পাও না,
জনতার কথা তুলে আনো না।
কালির আঁচড়ে ইতিহাস লেখো,
আগামী দিনের স্বপ্ন দেখো।
দৈনিক বাংলার সংবাদ নাম,
বুকের ভেতর সাহসের দাম।
পাতায় পাতায় আলো জ্বালো,
বাংলার কথা বলতে থাকো।