বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
Headline :
সত্যের সন্ধানে, এক নতুন অধ্যায়: আমার জীবন, কর্ম, সামাজিক দায়বদ্ধতা ও অঙ্গীকার ​নিজস্ব প্রতিবেদন, দৈনিক বাংলার সংবাদ কবি কলামিস্ট ও রাষ্ট্রচিন্তক অথই নূরুল আমিন এর সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত সম্মানিত পাঠকের জন‍্য দিলাম। স্টাফ রিপোর্টার : পিরামিড ডেমোক্রেসি গণতন্ত্রকে নিচ থেকে উপরে তোলার একটি রাজনৈতিক দর্শন গাইবান্ধায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭ পঞ্চগড় সীমান্তে আটক ২ রোহিঙ্গা দম্পতি, গন্তব্য ছিল ভারত! আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ ঝলম দক্ষিণ ইউনিয়ন বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন স্টাফ রিপোর্টার (মনোহরগঞ্জ) কুমিল্লা বরিশালে ১০১ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক, মোটরসাইকেল জব্দ এইচ.এম.তরিকুল ইসলাম বিশেষ প্রতিনিধি দৈনিক বাংলার সংবাদ সত্যের সন্ধানে, এক নতুন অধ্যায়: আমার জীবন, কর্ম, সামাজিক দায়বদ্ধতা ও অঙ্গীকার *কুমিল্লার লাকসাম-মনোহরগঞ্জে হাসনাবাদ ইউনিয়ন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত* বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য কনস্টেবল মোঃ আবু সালেহ এর অবসর জনিত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সবুজায়নের প্রত্যয়ে রহনপুরের বংপুরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

Update : বুধবার, ২৪ জুন, ২০২৬

সবুজায়নের প্রত্যয়ে রহনপুরের বংপুরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর এলাকার বংপুরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। “গাছ লাগাই, পরিবেশ বাঁচাই” এই স্লোগানকে সামনে রেখে বংপুর আল ইয়াশা মানবসেবা সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে সংগঠনের সভাপতি মোঃ জহিদুল্লাহ, সাধারণ সম্পাদক অবাইদুল ইসলাম, ক্যাশিয়ার মোঃ লিটন আলী, উপদেষ্টা মোঃ তাজামুল ইসলাম, সচেতন নাগরিক সমাজ বংপুরের সভাপতি মোঃ ইসমাইল, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ দেলোয়ার হোসেন, আব্দুর রহিম, গুলাব মোড়লসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বৃক্ষরোপণের বিকল্প নেই। একটি সুন্দর, সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তারা।

সংগঠনের সভাপতি মোঃ জহিদুল্লাহ বলেন, “মানবসেবার পাশাপাশি পরিবেশ রক্ষায়ও আমরা কাজ করে যাচ্ছি। বংপুরকে সবুজ ও সুন্দর রাখতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।”

কর্মসূচি শেষে উপস্থিত সবাই পরিবেশ সংরক্ষণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এ ধরনের উদ্যোগ স্থানীয় পর্যায়ে সবুজায়ন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


More News Of This Category