বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
Headline :
সত্যের সন্ধানে, এক নতুন অধ্যায়: আমার জীবন, কর্ম, সামাজিক দায়বদ্ধতা ও অঙ্গীকার ​নিজস্ব প্রতিবেদন, দৈনিক বাংলার সংবাদ কবি কলামিস্ট ও রাষ্ট্রচিন্তক অথই নূরুল আমিন এর সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত সম্মানিত পাঠকের জন‍্য দিলাম। স্টাফ রিপোর্টার : পিরামিড ডেমোক্রেসি গণতন্ত্রকে নিচ থেকে উপরে তোলার একটি রাজনৈতিক দর্শন গাইবান্ধায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭ পঞ্চগড় সীমান্তে আটক ২ রোহিঙ্গা দম্পতি, গন্তব্য ছিল ভারত! আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ ঝলম দক্ষিণ ইউনিয়ন বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন স্টাফ রিপোর্টার (মনোহরগঞ্জ) কুমিল্লা বরিশালে ১০১ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক, মোটরসাইকেল জব্দ এইচ.এম.তরিকুল ইসলাম বিশেষ প্রতিনিধি দৈনিক বাংলার সংবাদ সত্যের সন্ধানে, এক নতুন অধ্যায়: আমার জীবন, কর্ম, সামাজিক দায়বদ্ধতা ও অঙ্গীকার *কুমিল্লার লাকসাম-মনোহরগঞ্জে হাসনাবাদ ইউনিয়ন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত* বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য কনস্টেবল মোঃ আবু সালেহ এর অবসর জনিত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বোনারপাড়ায় হামলায় আহত সালাহউদ্দিনকে হাসপাতালে দেখতে গেলেন সংসদ সদস্যরা স্টাফ রিপোর্টারঃ

Update : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

বোনারপাড়ায় হামলায় আহত সালাহউদ্দিনকে হাসপাতালে দেখতে গেলেন সংসদ সদস্যরা

স্টাফ রিপোর্টারঃ

গাইবান্ধার বোনারপাড়ায় যুবদলের সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত মোঃ সালাহউদ্দিন বর্তমানে ঢাকার ইবনে সিনা হাসপাতাল-এ নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (২৩ জুন) দুপুর ২টা ৩০ মিনিটে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে যান গাইবান্ধা-৫ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ। এ সময় গাইবান্ধা-২ ও গাইবান্ধা-৩ আসনের মাননীয় সংসদ সদস্যবৃন্দও উপস্থিত ছিলেন।

হাসপাতালে উপস্থিত হয়ে সংসদ সদস্যরা আহত সালাহউদ্দিনের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন এবং তাঁর বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। তাঁরা দ্রুত ও সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় উপস্থিত নেতৃবৃন্দ সালাহউদ্দিনের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাঁর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও সাহস জোগান।

উল্লেখ্য, সম্প্রতি গাইবান্ধার বোনারপাড়ায় সংঘটিত হামলার ঘটনায় গুরুতর আহত হন মোঃ সালাহউদ্দিন। বর্তমানে তিনি ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।

সালাহউদ্দিনের দ্রুত সুস্থতা ও সুস্বাস্থ্য কামনা করেছেন এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আল্লাহ তাঁকে দ্রুত আরোগ্য দান করুন। আমিন।


More News Of This Category