বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
Headline :
শিরোনাম:* নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগে বিআইডব্লিউটিএ পরিচালক সাময়িক বরখাস্ত সরকারী খাস জায়গায় অবৈধভাবে নির্মাণ করা স্হাপনা জনস্বার্থে উচ্ছেদ করা হোক আমতলীতে ডিজিটাল ভূমি জরিপে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, শতাধিক কৃষকের মানববন্ধন মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি: সবুজায়নের প্রত্যয়ে রহনপুরের বংপুরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি গাইবান্ধায় শিবির নেতা সাইফুল্লাহ বারী হত্যা, গ্রেফতার ৩ ​ ​স্টাফ রিপোর্টার: বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬ উপলক্ষে পুলিশ লাইন্স, লালমনিরহাটে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত। লালমনিরহাট জেলা প্রতিনিধি রওশন বাবু ০১৭২ ৫ ১৯২৪২৪ বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬ উপলক্ষে পুলিশ লাইন্স, লালমনিরহাটে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত। লালমনিরহাট জেলা প্রতিনিধি রওশন বাবু ০১৭২ ৫ ১৯২৪২৪ মধুপুরে বলাৎকারের অভিযোগে মাদরাসার শিক্ষক আটক মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ মাদকবিরোধী দিবস উপলক্ষে হামিদুল্লাহ স্কুলে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি রংপুরে মেডিকেল শিক্ষার্থীর গ্রেপ্তারের প্রতিবাদে মহাসড়ক অবরোধ সাকিনের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। আরমান হোসেন রাজু ০১৭১৭৭৭৬৯৭২

অরাজকতা প্রতিরোধে তুরাগে রাজপথে বিএনপি নেতা আব্দুল আলীর মোটর সাইকেল মহড়া

Update : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

অরাজকতা প্রতিরোধে তুরাগে রাজপথে বিএনপি নেতা আব্দুল আলীর মোটর সাইকেল মহড়া

মো শাহজালাল সুমন : সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীর সম্ভাব্য কর্মসূচিকে কেন্দ্র করে তুরাগ এলাকায় সতর্ক অবস্থান অংশ হিসেবে মোটরসাইকেল মহড়া করেছে তুরাগ থানা বিএনপি। সোমবার (২৩ জুন) সকাল থেকে তুরাগের বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। তুরাগ থানা বিএনপির আহবায়ক সদস্য ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল আলীর নেতৃত্বে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এতে অংশ নেন। সকাল থেকে তুরাগের পুরান কালিয়া এলাকায় তার বাসভবনে নেতাকর্মীরা সমবেত হন। পরে মোটরসাইকেল শোভাযাত্রাটি তুরাগের ৫২ ৫৩ ৫৪ নং ওয়ার্ডের বিভিন্ন সড়ক ও অলিগলি প্রদক্ষিণ করে। মহড়ায় অংশ নেওয়া নেতাকর্মীরা জানান, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে তারা সতর্ক অবস্থানে রয়েছেন। তারা সকলকে আইন মেনে চলার আহ্বান জানান। দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে আব্দুল আলী বলেন, সম্প্রতি গাজীপুরে আওয়ামী লীগের একটি খণ্ড মিছিলকে কেন্দ্র করে উসকানিমূলক বক্তব্য দেওয়া হয়েছে। তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করতে পারে বলে আমরা আশঙ্কা করছি। তাই জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা মাঠে রয়েছি। তিনি আরও বলেন, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অরাজকতা সৃষ্টি না হয়, সে জন্য তুরাগ থানা বিএনপির নেতাকর্মীরা সকাল থেকে রাজপথে অবস্থান করছে এবং সন্ধ্যা পর্যন্ত সতর্ক অবস্থানে থাকবে। জনগণের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আমরা সবসময় কাজ করে যাব। তিনি আরও বলেন, দেশে শান্তি, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব হাজী মোস্তফা জামান এবং ১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন এর নেতৃত্বে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাবে। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি যেকোনো ধরনের উসকানি এড়িয়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালনেরও আহ্বান জানানো হয়েছে।


More News Of This Category