মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
Headline :
গাজীপুরে সড়ক নিরাপত্তা কর্মশালা: ‘মহাসড়ক অবরোধ নয়, শর্ত মানলেই চাকরি’ ‎বিপ্লব চৌধুরী ঃ স্টাফ রিপোর্টার বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা: আওয়ামী লীগের ৭৭ বছরের সংগ্রাম, সংকট ও প্রত্যাবর্তনের ইতিহাস ​— মানিক লাল ঘোষ বোনারপাড়ার ঘটনাটি ব্যক্তিগত দ্বন্দ্ব, দায় নেবে না বিএনপি: সাঘাটায় সংবাদ সম্মেলন স্টাফ রিপোর্টারঃ শ্রীবরদীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে সভা এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার, বান্দরবানে ৫ কোটি চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে সদর ইউনিয়নে বৃক্ষরোপণ উদ্বোধন বান্দরবানে ৫ কোটি চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে সদর ইউনিয়নে বৃক্ষরোপণ উদ্বোধন কালিয়াকৈরে কাবিটা ও কাবিখার ২ কোটি ৫৬ লাখ টাকার চেক বিতরণ নাসিরনগরে পাটক্ষেতে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত পান্না পলাতক গাইবান্ধায় মাদ্রাসার প্রধান শিক্ষককে ঘিরে অনৈতিক সম্পর্কের অভিযোগ, আপত্তিকর অবস্থায় আটকের দাবি; এলাকায় চাঞ্চল্য নীলফামারীতে র‌্যাবের অভিযানে গৃহবধূ অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার।

শ্রীবরদীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে সভা এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার,

Update : সোমবার, ২২ জুন, ২০২৬

শ্রীবরদীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে সভা

এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার,
শেরপুরের শ্রীবরদী উপজেলায় বিকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার বিস্তারের প্রেক্ষাপটে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে (সোমেশ্বরী) আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কোনটি সঠিক, কোনটি ভুল এটি জানার কৌশল সম্পর্কে অবগত হলে আগামীতে গুজব প্রতিরোধ সহজ হবে বলে আশা করছে সুশীলসমাজের অনেকে।

আজ সোমবার (২২জুন) সম্মেলন কক্ষে (সোম্বেশ্বরী) উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী অফিসার মিজ্ মনীষা আহমেদ।

সভায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার বিস্তাররোধে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) হাসিব-উল আহসান, উপজেলা বিএনপি’র আহ্বায়ক আব্দুর রহিম দুলাল, সাংবাদিক তরিকুল ইসলাম, ফরিদ আহম্মেদ, দ্বীপন, মোঃ মঞ্জুরুল ইসলাম উপস্থিত ছিলেন সাংবাদিক এসডি সোহেল রানা, তারেক রানা,
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএমপি’র যুগ্ম আহ্বায়ক আবু রায়হান মো. আল বেরুনী, পৌর বিএনপির আহবায়ক ফজলুল হক চৌধুরী অকুল, সদস্য সচিব সোহানুর রহমান সোহানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং উপজেলায় কর্মরত সকল গণমাধ্যমকর্মী।

মিজ্ মনীষা আহমেদ বলেন, বর্তমানে এ.আই এর যুগে কোনটি সঠিক কোনটি ভুল এটি জানা খুবই গুরুত্বপূর্ণ। বিবর্তনশীল সমাজে নতুন প্রেক্ষাপট তৈরি করছে। আমরা অনেকে ভূল তথ্য সত্য মনে করে যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছি।

এতে করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। একটা প্রজন্ম তৈরি হয়েছে, যাদের জীবনের সাথে প্রযুক্তি জড়িত। এতে অনেক চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। যা প্রচলিত মূল্যবোধ, প্রতিষ্ঠান ও জীবন পদ্ধতিকে মৌলিকভাবে পরিবর্তন করে দিচ্ছে।


More News Of This Category