সোমবার, ২২ জুন ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
Headline :
বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা: আওয়ামী লীগের ৭৭ বছরের সংগ্রাম, সংকট ও প্রত্যাবর্তনের ইতিহাস ​— মানিক লাল ঘোষ বোনারপাড়ার ঘটনাটি ব্যক্তিগত দ্বন্দ্ব, দায় নেবে না বিএনপি: সাঘাটায় সংবাদ সম্মেলন স্টাফ রিপোর্টারঃ শ্রীবরদীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে সভা এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার, বান্দরবানে ৫ কোটি চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে সদর ইউনিয়নে বৃক্ষরোপণ উদ্বোধন বান্দরবানে ৫ কোটি চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে সদর ইউনিয়নে বৃক্ষরোপণ উদ্বোধন কালিয়াকৈরে কাবিটা ও কাবিখার ২ কোটি ৫৬ লাখ টাকার চেক বিতরণ নাসিরনগরে পাটক্ষেতে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত পান্না পলাতক গাইবান্ধায় মাদ্রাসার প্রধান শিক্ষককে ঘিরে অনৈতিক সম্পর্কের অভিযোগ, আপত্তিকর অবস্থায় আটকের দাবি; এলাকায় চাঞ্চল্য নীলফামারীতে র‌্যাবের অভিযানে গৃহবধূ অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার। লালমনিরহাটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের প্রস্তুতি: লক্ষ্যমাত্রা ২ লাখেরও বেশি শিশু।

বান্দরবানে ৫ কোটি চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে সদর ইউনিয়নে বৃক্ষরোপণ উদ্বোধন

Update : সোমবার, ২২ জুন, ২০২৬

বান্দরবানে ৫ কোটি চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে সদর ইউনিয়নে বৃক্ষরোপণ উদ্বোধন

মোহাম্মদ আকাশ, বান্দরবান জেলা প্রতিনিধি:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত সারাদেশে ৫ কোটি চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে বান্দরবান সদর ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বান্দরবান সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অংসাহ্লা মারমা আনুষ্ঠানিকভাবে এ চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান আয়োজকরা।

চারা রোপণ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান সদর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন, ইউপি প্যানেল চেয়ারম্যান ও ৩নং ওয়ার্ড সদস্য বীর লাল তংচঙ্গা, ইউপি মহিলা সদস্য পুষ্পবতী তংচঙ্গা, ইউপি সদস্য মো. শহিদুল ইসলাম, শৈ সিং মারমা,অজিত তংচঙ্গা, মো. হানিফ, জগদীশ চন্দ্র ত্রিপুরা, রেইচা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এসময় বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তারা।


More News Of This Category