সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
Headline :
পাঁচবিবিতে আওয়ামী লীগ নেতার সঙ্গে চা-আড্ডা, সাংবাদিক পরিচয়ধারী ব্যক্তিকে ঘিরে সমালোচনা জয়পুরহাট প্রতিনিধি: মধুপুর চাড়ালজানি বনগবেষণা কেন্দ্রের বনায়নের কার্যক্রম উদ্বোধন আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ গাইবান্ধায় শিবির নেতা হত্যা: খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ কুড়িগ্রাম সীমান্তের শূন্যরেখায় ৯ দিন ধরে মানবেতর জীবন, অনিশ্চয়তায় পাঁচ যুবক ২২ জুন ২০২৬। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ আজকাল সাংবাদিক হওয়া খুব সহজ! একটা ফেসবুক রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা-২০২৬ সংক্রান্তে ব্রিফিং অনুষ্ঠিত; মোঃ আরিফুল ইসলাম সিনিয়র সাংবাদিক স্টাফ রিপোটার,দৈনিক বাংলার সংবাদ রাঙ্গামাটির লংগদুতে মাদ্রাসা সভাপতিট সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন মোঃ এরশাদ আলী,  লংগদু প্রতিনিধি নারী কেলেঙ্কারির অভিযোগ: ট্রাফিক সার্জেন্ট ক্লোজড আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ বিকেলে উদ্বোধন, রাতেই ফাটল লালমনিরহাটে ১৩ কোটি টাকার এলজিইডি প্রকল্প ঘিরে প্রশ্নের ঝড় আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২

রাঙ্গামাটির লংগদুতে মাদ্রাসা সভাপতিট সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন মোঃ এরশাদ আলী,  লংগদু প্রতিনিধি

Update : সোমবার, ২২ জুন, ২০২৬

রাঙ্গামাটির লংগদুতে মাদ্রাসা সভাপতিট সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

মোঃ এরশাদ আলী,  লংগদু প্রতিনিধি :
রাঙ্গামাটির লংগদু উপজেলার পশ্চিম সোনাই দাখিল মাদ্রাসাকে ঘিরে সভাপতি আবু তাহের কর্তৃক মিথ্যাতথ্য সম্বলিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে এলাকাসীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ জুন) লংগদু প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে বক্তারা দাবি করেন, পশ্চিম সোনাই দাখিল মাদ্রাসার সভাপতি আবু তাহের কর্তৃক প্রদত্ত তথ্যের ভিত্তিতে মসজিদ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল মিয়া এবং আনজুমানে রহমানিয়া সুন্নিয়া ট্রাস্টের অ্যাডিশনাল সেক্রেটারি শামসুদ্দিনের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, তাদের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি ও বিভিন্ন অনিয়মের যে অভিযোগ আনা হয়েছে, তার কোনো সত্যতা নেই। বক্তারা এসব অভিযোগকে বানোয়াট ও মানহানিকর বলে উল্লেখ করেন।
লিখিত বক্তব্যে আরও অভিযোগ করা হয়, মাদ্রাসার সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে আবু তাহের ক্ষমতার অপব্যবহার করে স্বজনপ্রীতির আশ্রয় নিয়েছেন। অভিযোগকারীদের দাবি, তিনি তার বড় জামাতাকে দপ্তরি পদে, মেজো জামাতাকে সহ সুপার পদে এবং ছোট মেয়েকে আয়া পদে নিয়োগ দিয়েছেন। তারা বলেন, নিয়োগ বোর্ডের সদস্য থাকা অবস্থায় নিজের আত্মীয়-স্বজনকে নিয়োগ দেওয়ার সুযোগ না থাকলেও বিভিন্ন কৌশলে এসব নিয়োগ সম্পন্ন করা হয়েছে। এছাড়া নিয়োগ বোর্ডে উপস্থিত দেখানো হলেও সংশ্লিষ্ট কিছু ব্যক্তি বাস্তবে উপস্থিত ছিলেন না বলেও অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, মসজিদের সম্পদ ও জমিজমা ব্যবস্থাপনায় অনিয়মের কারণে প্রতিষ্ঠানের উল্লেখযোগ্য পরিমাণ সম্পত্তি হাতছাড়া হয়েছে। এসব বিষয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য উদঘাটনের দাবি জানান। এসময়ে বক্তারা পশ্চিম সোনাই দাখিল মাদ্রাসার সহ সুপার নিয়োগের বিষয়টি তদন্তের জন্য মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
তারা বলেন, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠান পরিচালনায় স্বচ্ছতার অভাব রয়েছে এবং বিভিন্ন অভিযোগের সুষ্ঠু তদন্ত হলে প্রকৃত চিত্র সামনে আসবে। এ বিষয়ে সাংবাদিক ও সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।
#
মোঃ এরশাদ আলী
লংগদু উপজেলা
০১৫৫৬৭৪৭২৩৯


More News Of This Category