কলম যখন রক্তাক্ত*
কলমে /সাংবাদিক এম বাদল খন্দকার।
বিশেষ প্রতিনিধি।
গুলি চলে রাস্তায়, ক্যামেরা তাক করে রাখি
হঠাৎ বুটের লাথি, লেন্স ভাঙে, চোখে অন্ধকার।
হাতকড়া পরায়, বলে “বেশি সত্য বলিস”
আমার অপরাধ? আমি সত্য লিখেছিলাম।
জেলের অন্ধকারে কলম কেড়ে নেয়
পিঠে চাবুক পড়ে, জিজ্ঞেস করে “কার দাল?”
আমি বলি, “জনগণের, বিবেকের”
তাই আরও জোরে আসে লাঠির বাড়ি।
রিপোর্টার ভাইয়ের লাশ ভাসে নদীতে
ক্যামেরাম্যান নিখোঁজ, খবর হয় না।
টিভি বন্ধ করে দেয়, পত্রিকা পোড়ায়
তবু থামে না সত্য, নতুন কলম জন্ম নেয়।
আমরা মরি, তবু মরে না শব্দ
এক সাংবাদিক পড়লে, দশজন উঠে দাঁড়ায়।
নির্যাতন দিয়ে কলম থামানো যায় না,
কারণ সত্যের মৃত্যু নেই।