সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
Headline :
মধুপুর চাড়ালজানি বনগবেষণা কেন্দ্রের বনায়নের কার্যক্রম উদ্বোধন আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ গাইবান্ধায় শিবির নেতা হত্যা: খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ কুড়িগ্রাম সীমান্তের শূন্যরেখায় ৯ দিন ধরে মানবেতর জীবন, অনিশ্চয়তায় পাঁচ যুবক ২২ জুন ২০২৬। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ আজকাল সাংবাদিক হওয়া খুব সহজ! একটা ফেসবুক রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা-২০২৬ সংক্রান্তে ব্রিফিং অনুষ্ঠিত; মোঃ আরিফুল ইসলাম সিনিয়র সাংবাদিক স্টাফ রিপোটার,দৈনিক বাংলার সংবাদ রাঙ্গামাটির লংগদুতে মাদ্রাসা সভাপতিট সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন মোঃ এরশাদ আলী,  লংগদু প্রতিনিধি নারী কেলেঙ্কারির অভিযোগ: ট্রাফিক সার্জেন্ট ক্লোজড আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ বিকেলে উদ্বোধন, রাতেই ফাটল লালমনিরহাটে ১৩ কোটি টাকার এলজিইডি প্রকল্প ঘিরে প্রশ্নের ঝড় আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ হবিগঞ্জের নবীগঞ্জে স্বামীর দা’য়ের কুপে স্ত্রী খুন! ঘাতক স্বামী পুলিশের হাতে আটক বুলবুল আহমেদ, নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি

বান্দরবান বিশ্ববিদ্যালয় পরিদর্শনে চট্টগ্রাম-১৫ আসনের মাননীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরী মোঃ আকাশ,বান্দরবান জেলা প্রতিনিধি:

Update : শনিবার, ২০ জুন, ২০২৬

বান্দরবান বিশ্ববিদ্যালয় পরিদর্শনে চট্টগ্রাম-১৫ আসনের মাননীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরী

মোঃ আকাশ,বান্দরবান জেলা প্রতিনিধি:

২০ জুন ২০২৬ইং শনিবার বিকেলে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া আংশিক) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী বান্দরবান বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন।

বিশ্ববিদ্যালয়ে পৌঁছালে মাননীয় সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় এবং উত্তরীয় পরিয়ে সম্মাননা প্রদান করা হয়।

পরবর্তীতে তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অবকাঠামো,একাডেমিক কার্যক্রম এবং চলমান উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেন। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম,শিক্ষার পরিবেশ এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকী, ট্রাস্টের সম্মানিত ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আবুল কালাম,সম্মানিত ট্রাস্ট সেক্রেটারি ড. মোহাম্মদ নুরুল আবছার, ট্রাস্ট সদস্য মোহাম্মদ ইসলাম কোম্পানি, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো.জাহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার টি.এ.এম. ওমর ফারুক, বিশ্ববিদ্যালয় প্রক্টর হাসান মাহমুদ,ছাত্র উপদেষ্টা মুহাম্মদ ওয়াহিদুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এছাড়াও মাননীয় সংসদ সদস্যের সফরসঙ্গী, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে মাননীয় সংসদ সদস্য জনাব শাহজাহান চৌধুরী বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম, শিক্ষার মান এবং চলমান উন্নয়ন কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।

তিনি উচ্চশিক্ষার প্রসারে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন এবং বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

বান্দরবান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মাননীয় সংসদ সদস্যের এই সৌজন্য সফরকে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও অগ্রগতির জন্য একটি গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেন।


More News Of This Category