সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
Headline :
রাঙ্গামাটির লংগদুতে মাদ্রাসা সভাপতিট সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন মোঃ এরশাদ আলী,  লংগদু প্রতিনিধি নারী কেলেঙ্কারির অভিযোগ: ট্রাফিক সার্জেন্ট ক্লোজড আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ বিকেলে উদ্বোধন, রাতেই ফাটল লালমনিরহাটে ১৩ কোটি টাকার এলজিইডি প্রকল্প ঘিরে প্রশ্নের ঝড় আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ হবিগঞ্জের নবীগঞ্জে স্বামীর দা’য়ের কুপে স্ত্রী খুন! ঘাতক স্বামী পুলিশের হাতে আটক বুলবুল আহমেদ, নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি নবীগঞ্জের প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা সরকারী তালিকা থেকে বাদ পড়লেন! ইউএনও বরাবরে লিখিত অভিযোগ৷৷ নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ লাকসাম পৌর মেয়র পদে আলহাজ্ব মজির আহমেদের মনোনয়ন দাবি পৌরবাসীর* *লাকসাম প্রতিনিধি | দৈনিক বাংলার সংবাদ* নিজস্ব প্রতিবেদক | দৈনিক বাংলার সংবাদ* *গাজীপুর | [তারিখ বসান: ২০ এপ্রিল ২০২৬, রবিবার] | [সময় বসান]* শিশু কল্যাণে সাংবাদিকদের ভূমিকা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত মোঃ আকাশ,বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবান শহর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মোঃ সোহেল আজাদকে সংবর্ধনা মোঃ আকাশ,বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবান মনোহরগঞ্জে বিদ্যুৎ সংযোগের নামে কোটি টাকা হাতানোর অভিযোগ, মেম্বারের বিরুদ্ধে তদন্ত দাবি ভুক্তভোগীদের* *মনোহরগঞ্জ প্রতিনিধি | দৈনিক বাংলার সংবাদ*

রংপুরে নিখোঁজের পরদিন পাটখেতে মিলল দ্বিতীয় শ্রেণির ছাত্রীর চোখ উপড়ানো লাশ আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২

Update : শনিবার, ২০ জুন, ২০২৬

রংপুরে নিখোঁজের পরদিন পাটখেতে মিলল দ্বিতীয় শ্রেণির ছাত্রীর চোখ উপড়ানো লাশ

আরমান হোসেন রাজু
রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার।
০১৭১৭৭৭৬৯৭২

২০ জুন, ২০২৬

রংপুরের তারাগঞ্জে নিখোঁজের এক দিন পর সানজিদা (৯) নামে দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীর চোখ উপড়ানো (ভেতরে ঢোকানো) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

​আজ শনিবার (২০ জুন) বেলা দেড়টার দিকে বাড়ির অদূরে একটি পাটখেত থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। নিহত সানজিদা উপজেলার আলমপুর ইউনিয়নের ভীমপুর কোরানীপাড়া গ্রামের সাইদুল ইসলামের মেয়ে।

​পুলিশ, জনপ্রতিনিধি ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার দুপুর থেকে সানজিদাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যা পর্যন্ত আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের বাড়িতে খোঁজ নিয়েও তার কোনো সন্ধান মেলেনি। পরে রাতে এলাকায় মাইকিংও করা হয়। আজ শনিবার সকাল ১১টার দিকে স্থানীয় লোকজন মাঠে কাজ করতে গিয়ে বাড়ি থেকে মাত্র ২০০ মিটার দূরে ডালিয়া সেচ ক্যানেলের পাশে একটি পাটখেতে ওই শিশুর মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ বেলা দেড়টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

​এই নির্মম হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশ। দূর-দূরান্ত থেকে উৎসুক মানুষ ঘটনাস্থল ও সানজিদার বাড়িতে ভিড় করছেন।

​কোরানীপাড়া গ্রামের বাসিন্দা সুমন ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন,গতকালও বাচ্চাটা আমাদের সামনে খেলাধুলা করল। আর আজ তার চোখ উপড়ানো লাশ পাওয়া গেল! এই নিষ্পাপ শিশুটি কার কী ক্ষতি করেছিল যে তাকে এমন নির্মমভাবে হত্যা করতে হলো? আমরা এই হত্যাকাণ্ডের সঠিক কারণ উদ্ঘাটন এবং খুনিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচার চাই।”

​স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার হোসেন বলেন,সানজিদা আমার মেয়ের সাথেই দ্বিতীয় শ্রেণিতে পড়ত। ওকে খুঁজে না পেয়ে গতকাল ওর বাবা-মা এলাকায় মাইকিং করেছিলেন। আজ তার লাশ মিলল। ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। আমরা হত্যাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”

​তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ৯ বছর বয়সী শিশু সানজিদার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে প্রাথমিকভাবে দেখা গেছে, শিশুটির চোখ দুটি ভেতরে দাবানো (উপড়ানো) ছিল। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে পুলিশ।


More News Of This Category