সোমবার, ০১ জুন ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
Headline :
রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে মিঠাপুকুরে ৫৮ পিস ইয়াবা উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটক রুবিওর দিল্লি সফরে ট্রাম্পের ফোন: ‘ভারত যা চায় তাই পাবে’ — বাংলাদেশ ইস্যুতে কী বোঝাপড়া? মুজিব বাহিনীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও দালিলিক প্রমান। প্রবীন রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন সংগঠনের শোক প্রকাশ জিয়ার হ্যাঁ/না ভোটরঙ্গ : ভোটারদের অভিজ্ঞতার আলোকে ভারতে চামড়া পাচার রোধে হিলি সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, টহল জোরদার। আমতলীতে ৬৯৯ পরিবারের মাঝে ইসলামিক রিলিফের কুরবানির মাংস বিতরণ। শহীদ জিয়ার আদর্শ ধারণ করে দেশ গঠনে এগিয়ে আসতে হবে:এমপি হেলাল। ইসলামী শিক্ষা কেন্দ্রে প্রাক্তন ছাত্র পরিষদের পুনর্মিলন সম্মেলন সফলভাবে সম্পন্ন । গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের পাতে পচা ডিম-মেয়াদোত্তীর্ণ রুটি।

পবিস-২ এ কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতি চলছে

Update : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪

 

মোঃ হামিদুর রহমান লিমন,ক্রাইম রিপোর্টারঃ

পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা ১২ দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে। সারাদেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির ৪০ হাজার কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালন করছে। গতকাল মঙ্গলবার নবম দিনের মতো কর্মবিরতি পালন করছে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২( পবিস-২) এর কর্মকর্তা ও কর্মচারীগণ। তারা গান- আড্ডার মধ্য দিয়ে বিকেল ৪টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন। দাবীর মধ্যে রয়েছে, পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির বৈষম্য দ‚রীকরণ, অভিন্ন সার্ভিস কোড, শুক্র-শনিবার ছুটি, শান্তি বিনোদনসহ অন্যান্য ছুটি, যাতায়াত, ওভার টাইম, টিফিন ভাতা, টিএ/ডিএ সুবিধা, বেতন স্কেল বৃদ্ধি, পদোন্নতি, শিফটিং ডিউটি বাস্তবায়নের মাধ্যমে ন্যায় সংগত কর্মপরিবেশ তৈরি। কর্মবিরতিতে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, তাঁরা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা দিতে প্রাকৃতিক দুর্যোগ মাথায় নিয়ে দিনরাত সেবা দিয়ে গেলেও চাকরির ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন। একই প্রতিষ্ঠানে চাকরি করলেও পদ-পদবি, বেতন-ভাতা ও বোনাসসহ পদোন্নতির ক্ষেত্রে বৈষম্যের শিকার থেকে রক্ষা পেতে অবিলম্বে তাঁরা ১২ দফা বাস্তবায়নের দাবি জানান। আন্দোলনকারীরা জানান, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সঙ্গে পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রম এক হলেও বেতন-ভাতা, পদোন্নতি, ছুটিসহ সব সুযোগ-সুবিধা ভিন্ন। এছাড়া বিভিন্ন সময় চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের স্থায়ী না করায় তাদের মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। নির্ধারিত কর্মঘণ্টা নির্ধারণ’সহ তাদের দাবিদাওয়া না মেনে নিলে তারা আরও বৃহৎ আন্দোলন গড়ে তোলা হুশিয়ারি দেন।


More News Of This Category