বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
Headline :
সত্যের সন্ধানে, এক নতুন অধ্যায়: আমার জীবন, কর্ম, সামাজিক দায়বদ্ধতা ও অঙ্গীকার ​নিজস্ব প্রতিবেদন, দৈনিক বাংলার সংবাদ কবি কলামিস্ট ও রাষ্ট্রচিন্তক অথই নূরুল আমিন এর সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত সম্মানিত পাঠকের জন‍্য দিলাম। স্টাফ রিপোর্টার : পিরামিড ডেমোক্রেসি গণতন্ত্রকে নিচ থেকে উপরে তোলার একটি রাজনৈতিক দর্শন গাইবান্ধায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭ পঞ্চগড় সীমান্তে আটক ২ রোহিঙ্গা দম্পতি, গন্তব্য ছিল ভারত! আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ ঝলম দক্ষিণ ইউনিয়ন বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন স্টাফ রিপোর্টার (মনোহরগঞ্জ) কুমিল্লা বরিশালে ১০১ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক, মোটরসাইকেল জব্দ এইচ.এম.তরিকুল ইসলাম বিশেষ প্রতিনিধি দৈনিক বাংলার সংবাদ সত্যের সন্ধানে, এক নতুন অধ্যায়: আমার জীবন, কর্ম, সামাজিক দায়বদ্ধতা ও অঙ্গীকার *কুমিল্লার লাকসাম-মনোহরগঞ্জে হাসনাবাদ ইউনিয়ন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত* বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য কনস্টেবল মোঃ আবু সালেহ এর অবসর জনিত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাদামতলী ফল ব্যবসায়ী সমিতির নির্বাচন: মই মার্কার প্রার্থী হাজী মোহাম্মদ জাকির হোসেনের পক্ষে ভোটারদের ব্যাপক সাড়া ​বিশেষ প্রতিনিধি, আফজাল হোসেন ফরাজি

Update : শনিবার, ২০ জুন, ২০২৬

বাদামতলী ফল ব্যবসায়ী সমিতির নির্বাচন: মই মার্কার প্রার্থী হাজী মোহাম্মদ জাকির হোসেনের পক্ষে ভোটারদের ব্যাপক সাড়া
​বিশেষ প্রতিনিধি, আফজাল হোসেন ফরাজি:
ঢাকা মহানগর ফল আমদানি-রপ্তানিকারক ও আড়ৎদার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিঃ এর আসন্ন কার্যকরী কমিটির নির্বাচন ২০২৬-কে কেন্দ্র করে পুরান ঢাকার ঐতিহ্যবাহী বাদামতলী ফল বাজারে বইছে নির্বাচনী হাওয়া। আজ ২০ জুন, শনিবার সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ভোটগ্রহণ।
​এবারের নির্বাচনে সদস্য পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী মোহাম্মদ জাকির হোসেন। তার নির্বাচনী প্রতীক “মই” মার্কা।
​নির্বাচন উপলক্ষে এক বিবৃতিতে হাজী মোহাম্মদ জাকির হোসেন প্রিয় বাদামতলী ফল ব্যবসায়ী ভাই ও বন্ধুদের উদ্দেশ্যে বলেন, “আপনাদের ভালোবাসা, সমর্থন ও দোয়াই আমার মূল শক্তি। ব্যবসায়ীদের অধিকার রক্ষা, ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা এবং একটি সৎ ও যোগ্য নেতৃত্ব উপহার দিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।”
​তিনি আরও যোগ করেন, “একটি শান্তিপ্রিয়, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলতে মই মার্কার কোনো বিকল্প নেই। আমি বিশ্বাস করি, ব্যবসায়ীরা তাদের অধিকার রক্ষায় আজ সারাদিন মই মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন।”
​সরেজমিনে বাদামতলী বাজার ঘুরে দেখা যায়, সাধারণ ভোটার ও ব্যবসায়ীদের মাঝে মই মার্কার প্রার্থীকে নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা রয়েছে। ভোটাররা জানান, একজন সৎ, যোগ্য ও দক্ষ নেতৃত্ব হিসেবে হাজী মোহাম্মদ জাকির হোসেনের বিকল্প নেই। দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত ব্যবসা পরিচালনার স্বার্থে তারা “মই” মার্কাকেই বেছে নিতে চান।
​নির্বাচনী স্লোগানে মুখরিত পুরো এলাকা—”২০ তারিখ, সারাদিন, মই মার্কায় ভোট দিন। ব্যবসায়ীদের অধিকার রক্ষায়, মই মার্কার জয় হোক।” আজ দিনশেষে ব্যালট বিপ্লবের মাধ্যমে মই মার্কার বিপুল বিজয় হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রার্থীর সমর্থক ও সাধারণ ব্যবসায়ীরা।


More News Of This Category