ট্রেনেকাটা পড়ে একজন মানসিক প্রতিবন্ধী ব্যক্তির মৃত্যুর সংবাদ প্রেরণ প্রসঙ্গে।
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্ট।
০১৭১৭৭৭৬৯৭২
অদ্য ১৮/০৬/২৬ ইং দুপুর অনুমান ১৪:০০ ঘটিকার সময় আদিতমারী রেল স্টেশনের পাশে মমিনের গ্যারেজ নামক স্থানে ট্রেনে কাটা পড়ে মশিয়ার রহমান (৩৫), (মানসিক প্রতিবন্ধী) ব্যক্তি মৃত্যুবরণ করেন। তার পিতার নাম – মোঃ তৈয়ব আলী, সাং- বড়াবাড়ি, থানা- আদিতমারী, জেলা- লালমনিরহাট। ঘটনাস্থলে গিয়ে জানা যায় ঐ সময় বুড়িমারী থেকে ছেড়ে আসা- ৬৬ কমিউটার লোকাল ট্রেনটি আদিতমারি স্টেশন থেকে লালমনিরহাট এর উদ্দেশ্যে রওয়ানা করার পর মৃত ব্যক্তি দৌড়ে এসে ট্রেনের দুই বগীর মাঝামাঝি স্থানে মাথা ঢুকাই দিলে রেলের একটি লাইনে পড়ে পেট বরাবর তার দেহ দ্বি-খন্ডিত হয়ে যায়।
আদিতমারি থানা পুলিশ ঘটনা স্থলে অবস্থান করতেছে। লালমনিরহাট রেলওয়ে পুলিশকে সংবাদ প্রদান করা হয়েছে, তারা ঘটনা স্থলের উদ্দেশ্যে রওয়ানা করেছেন। রেলওয়ে পুলিশ ঘটনা স্থলে এসে দুর্ঘটনা ও মৃতের বিষয়ে আইনগত কার্যক্রম সম্পাদন করবেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে।
মহোদয়ের সদয় অবগতির জন্য প্রেরণ করা হল।