বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
Headline :
সত্যের সন্ধানে, এক নতুন অধ্যায়: আমার জীবন, কর্ম, সামাজিক দায়বদ্ধতা ও অঙ্গীকার ​নিজস্ব প্রতিবেদন, দৈনিক বাংলার সংবাদ কবি কলামিস্ট ও রাষ্ট্রচিন্তক অথই নূরুল আমিন এর সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত সম্মানিত পাঠকের জন‍্য দিলাম। স্টাফ রিপোর্টার : পিরামিড ডেমোক্রেসি গণতন্ত্রকে নিচ থেকে উপরে তোলার একটি রাজনৈতিক দর্শন গাইবান্ধায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭ পঞ্চগড় সীমান্তে আটক ২ রোহিঙ্গা দম্পতি, গন্তব্য ছিল ভারত! আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ ঝলম দক্ষিণ ইউনিয়ন বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন স্টাফ রিপোর্টার (মনোহরগঞ্জ) কুমিল্লা বরিশালে ১০১ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক, মোটরসাইকেল জব্দ এইচ.এম.তরিকুল ইসলাম বিশেষ প্রতিনিধি দৈনিক বাংলার সংবাদ সত্যের সন্ধানে, এক নতুন অধ্যায়: আমার জীবন, কর্ম, সামাজিক দায়বদ্ধতা ও অঙ্গীকার *কুমিল্লার লাকসাম-মনোহরগঞ্জে হাসনাবাদ ইউনিয়ন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত* বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য কনস্টেবল মোঃ আবু সালেহ এর অবসর জনিত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

চরভদ্রাসনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩টি ভেকুর ব্যাটারি জব্দ* মোঃ আলমগীর মোল্লা

Update : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

*চরভদ্রাসনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩টি ভেকুর ব্যাটারি জব্দ*

মোঃ আলমগীর মোল্লা

চরভদ্রাসন (ফরিদপুর) ১৫ জুন ২০২৬ অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ফরিদপুরের চরভদ্রাসনে গোপালপুর ঘাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩টি ভেকুর ব্যাটারি জব্দ করেছেন উপজেলা সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অং মাচিংমারমা।

১৫ জুন সারাদিন গোপালপুর ঘাট এলাকায় অভিযান পরিচালনার পর রাত ৮টার দিকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ ব্যবস্থা নেওয়া হয়।

জানা যায়, চরভদ্রাসন উপজেলার গোপালপুর ঘাটের দুই পাশে কয়েকদিন ধরে রাতের বেলা প্রতিযোগিতা করে দেদারসে ভেকু দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। রাতের আঁধারে আকস্মিক অভিযান চালিয়ে ৩টি ভেকুর ৬টি ব্যাটারি জব্দ করা হয়। বাণিজ্যিক উদ্দেশ্যে অবৈধভাবে বালু উত্তোলনের প্রমাণ পাওয়ায় ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ৩টি ভেকুর ব্যাটারি জব্দ করা হয়। অভিযানের খবর পেয়ে অন্য ভেকুর ড্রাইভাররা দ্রুত ব্যাটারি খুলে নিয়ে পালিয়ে যায়।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট অং মাচিংমারমা জানান, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছি। পরিবেশ রক্ষা এবং নদী ভাঙন প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

উপজেলা প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতেও এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।


More News Of This Category