সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
Headline :
প্রতারক চক্রের প্রধান আসামি রতন সাহা ও সোমা সাহা সামী রতনকে গ্রেফতারের দাবি। ঘাতক শাহীন সাত টুকরো করে পলিথিনে ভরে বিভিন্ন জায়গায় ফেলে আসে ওবায়দুল্লাহর মৃতদেহ। সচল বিদ্যুৎ লাইনে ঝুঁকিপূর্ণ দুঃসাহসিক চুরি — গজারিয়ায় ৩৭ কেভিএ ট্রান্সফরমার উধাও। দুস্থ ও হতদরিদ্র পরিবারে সেলাই মেশিন বিতরণ করল মদিনা ইসলামী মিশন। চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌহার্দ্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সাংবাদিক উন্নয়ন পরিষদের আয়োজনে শিশু মেহমানদের নিয়ে ইফতার। গত ২৪ ঘণ্টায়, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল থেকে এখন পর্যন্ত, ইসরায়েল-আমেরিকান হামলায় ইরানের নিহত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আপডেটেড তালিকা। বগুড়া নন্দীগ্রামে ছাত্রদল সভাপতির ছুরিকাঘাতে কলেজ সভাপতি হাসপাতালে। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা।

নওগাঁর বদলগাছীতে নদীতে গোসল করতে নেমে এক ব্যক্তি নিখোঁজ

Reporter Name / ৩৩ Time View
Update : সোমবার, ৮ জুলাই, ২০২৪

নওগাঁর বদলগাছীতে নদীতে গোসল করতে নেমে এক ব্যক্তি নিখোঁ

সুবাস চন্দ্র
বিশেষ প্রতিনিধি নওগাঁঃ

নওগাঁর বদলগাছীতে নদীতে গোসল করতে নেমে পিন্টু নামে (৫৫) এক ব্যক্তি নিখোঁজ হয়েছে। নিখোঁজ পিন্টু উপজেলার সদর ইউনিয়নের তেজাপাড়া গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকের বড় ছেলে।

সোমবার (৮ জুলাই) দুপুরে উপজেলার বদলগাছী ইউনিয়নের তেজাপাড়া গ্রামের ছোট যমুনা নদীতে (হিন্দুপাড়া ঘাটে) এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা  জানায়, পিন্টু প্রায় প্রতিদিন এই নদীতে গোসল করতে আসে। প্রতিদিনের ন্যায় আজকে দুপুরে সে নদীতে গোসলে নামেন এবং সাঁতার দিয়ে নদীর ওইপাড়ে যায়। আবারও সাঁতরে এইপাড়ে আসতে সে মাঝ নদীতে ডুবে নিখোঁজ হয়ে যায়। আমরা স্থানীয়ভাবে তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দিই। বদলগাছী থেকে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসেছে।

বদলগাছী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দায়িত্বপ্রাপ্ত টিম লীডার মো. মহিদুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি িএবং রাজশাহী ডুবুরি দলকে জানিয়েছি। রাজশাহীর ডুবুরি দল রওনা দিয়েছেন, তারা আসলেই আমরা উদ্ধার অভিযান শুরু করবো।

এ বিষয়ে কথা হলে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবর রহমান জানান, নদীতে পড়ে এক ব্যক্তি নিখোঁজ হওয়ার খবর শুনেছি। রাজশাহী থেকে ডুবুরি দল আসলে আমরা তাদের উদ্ধার অভিযানের সাথে যুক্ত হবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category