বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
Headline :
সাঘাটায় সাংবাদিককে হত্যা হুমকির ঘটনায় তদন্তে মিলল সত্যতা মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ চাঁপাইনবাবগঞ্জ  বালুগ্রাম  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত  মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি মধুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা জেল, জরিমানা মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ স্বাধীন সাংবাদিকতা ও মুক্ত গণমাধ্যমের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার প্রতিবাদে চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের মানববন্ধন এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ স্বাধীন সাংবাদিকতা ও মুক্ত গণমাধ্যমের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার প্রতিবাদে চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের মানববন্ধন এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ ​চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ২,০৮৫ বোতল সিরাপ ও ইয়াবাসহ আটক ২, ট্রাক জব্দ আমিরাত এবং যুক্তরাজ্যের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক ক্রমাগত শক্তিশালী হওয়ার সাথে সাথে, ২০২৬ সালের প্রথম ত্রৈমাসিকে দুবাই তার প্রধান চেম্বারে ৫৬২টি নতুন ব্রিটিশ কোম্পানিকে আকৃষ্ট করেছে। সরকারি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি শাহজালালের দিনাজপুর বীরগঞ্জে প্রায় ৫ কেজি গাজা ও ৬০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক বিক্রতা হাশেম গ্রেফতার. চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আবীরের মৃত্যুদণ্ড, বাকলিয়ার শিশু ধর্ষন মামলার রায়ও আজ

সরকারি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি শাহজালালের

Update : বুধবার, ১৭ জুন, ২০২৬

সরকারি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি শাহজালালের

মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাঘাটা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য ইউপি সদস্য (মেম্বার) প্রার্থী শাহজালাল ভোটারদের মাঝে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। তিনি ভোটারদের দোয়া ও সমর্থন কামনা করার পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক প্রতিশ্রুতি তুলে ধরছেন।

গণসংযোগকালে শাহজালাল সাংবাদিকদের জানান, মহান আল্লাহর রহমতে তার কোনো অভাব-অভিযোগ নেই। তিনি ব্যক্তিগত স্বার্থ নয়, মানুষের সেবা করার লক্ষ্য নিয়েই নির্বাচনে অংশ নিতে আগ্রহী।

তিনি বলেন, “ভোটাররা আমাকে নির্বাচিত করলে মাদকমুক্ত সমাজ গঠন, বাল্যবিবাহ প্রতিরোধ, পানি নিষ্কাশনের উন্নত ব্যবস্থা নিশ্চিতকরণ এবং বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ও মাতৃত্বকালীন ভাতাসহ বিভিন্ন সরকারি সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে কাজ করবো। এছাড়া রিলিফসহ সরকারি সকল সেবা স্বচ্ছতার সঙ্গে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার চেষ্টা করবো।”

তিনি আরও বলেন, নির্বাচিত হলে ৯ নম্বর ওয়ার্ডকে একটি দারিদ্র্যমুক্ত ও উন্নয়নবান্ধব মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন।

এদিকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের প্রচারণা ও গণসংযোগে সাঘাটা ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনী আমেজ দেখা দিতে শুরু করেছে।


More News Of This Category