বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
Headline :
সত্যের সন্ধানে, এক নতুন অধ্যায়: আমার জীবন, কর্ম, সামাজিক দায়বদ্ধতা ও অঙ্গীকার ​নিজস্ব প্রতিবেদন, দৈনিক বাংলার সংবাদ কবি কলামিস্ট ও রাষ্ট্রচিন্তক অথই নূরুল আমিন এর সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত সম্মানিত পাঠকের জন‍্য দিলাম। স্টাফ রিপোর্টার : পিরামিড ডেমোক্রেসি গণতন্ত্রকে নিচ থেকে উপরে তোলার একটি রাজনৈতিক দর্শন গাইবান্ধায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭ পঞ্চগড় সীমান্তে আটক ২ রোহিঙ্গা দম্পতি, গন্তব্য ছিল ভারত! আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ ঝলম দক্ষিণ ইউনিয়ন বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন স্টাফ রিপোর্টার (মনোহরগঞ্জ) কুমিল্লা বরিশালে ১০১ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক, মোটরসাইকেল জব্দ এইচ.এম.তরিকুল ইসলাম বিশেষ প্রতিনিধি দৈনিক বাংলার সংবাদ সত্যের সন্ধানে, এক নতুন অধ্যায়: আমার জীবন, কর্ম, সামাজিক দায়বদ্ধতা ও অঙ্গীকার *কুমিল্লার লাকসাম-মনোহরগঞ্জে হাসনাবাদ ইউনিয়ন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত* বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য কনস্টেবল মোঃ আবু সালেহ এর অবসর জনিত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জনগণের দোড়গোড়ায় সেবা: জেলা পরিষদের উন্নয়নে অনন্য নজির অধ্যাপক থানজামা লুসাইয়ের ​আসিফ ইকবাল , বান্দরবান প্রতিনিধি

Update : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

জনগণের দোড়গোড়ায় সেবা: জেলা পরিষদের উন্নয়নে অনন্য নজির অধ্যাপক থানজামা লুসাইয়ের

​আসিফ ইকবাল , বান্দরবান প্রতিনিধি

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে বিগত দিনগুলোতে ব্যাপক উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়েছে। বিশেষ করে বর্তমান চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাইয়ের মেয়াদে যে পরিমাণ দৃশ্যমান ও জনকল্যাণমুখী উন্নয়ন হয়েছে, তা বিগত সময়ে কোনো সরকারের আমলেই দেখা যায়নি বলে মনে করছেন স্থানীয় সাধারণ মানুষ। দুর্গম পাহাড়ের উন্নয়ন থেকে শুরু করে সাধারণ মানুষের সেবাপ্রাপ্তি সবক্ষেত্রেই তিনি এক অনন্য নজির স্থাপন করেছেন।

​স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা যায়, বিগত দিনে জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানদের সাথে দেখা করতে সাধারণ মানুষের মাসের পর মাস অপেক্ষা করতে হতো। আমলাতান্ত্রিক জটিলতা আর দীর্ঘসূত্রতার কারণে সাধারণ মানুষ তাদের অভাব-অভিযোগের কথা পৌঁছাতে পারতেন না। তবে বর্তমান চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই দায়িত্ব নেয়ার পর সেই চিত্র সম্পূর্ণ বদলে গেছে। তিনি সর্বস্তরের মানুষের জন্য তার দপ্তরের দরজা উন্মুক্ত করে দিয়েছেন। যেকোনো সাধারণ মানুষ এখন সহজেই তার সাথে দেখা করে নিজেদের সমস্যার কথা জানাতে পারছেন।

​অধ্যাপক থানজামা লুসাইয়ের সময়কালে পার্বত্য অঞ্চলের প্রত্যন্ত ও দুর্গম পাহাড়ি গ্রামগুলোতে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হয়েছে। তৈরি হয়েছে নতুন নতুন রাস্তাঘাট, যার ফলে দুর্গম অঞ্চলের মানুষ সহজেই জেলা শহরের সাথে যোগাযোগ করতে পারছেন।

​যোগাযোগের পাশাপাশি শিক্ষা খাতের উন্নয়নেও তিনি বিশেষ নজর দিয়েছেন।

দুর্গম এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সংস্কার ও মানোন্নয়নে জেলা পরিষদের পক্ষ থেকে বড় ধরনের বরাদ্দ দেওয়া হয়েছে।
দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা যেন অর্থের অভাবে ঝরে না পড়ে, সেজন্য ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক উদ্যোগে তাদের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

​বান্দরবানের অসহায়, দুস্থ ও পিছিয়ে পড়া মানুষের কল্যাণে জেলা পরিষদের পক্ষ থেকে সর্বোচ্চ সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়িয়েছেন অধ্যাপক থানজামা লুসাই। চিকিৎসা, শীতবস্ত্র বিতরণ এবং জরুরি দুর্যোগকালীন সময়ে তার মানবিক উদ্যোগগুলো সর্বমহলে প্রশংসিত হয়েছে। স্থানীয় বাসিন্দাদের মতে, বিগত দিনের কোনো চেয়ারম্যান সাধারণ মানুষের এত কাছাকাছি এসে এভাবে পাশে দাঁড়াতে পারেননি।

​অধ্যাপক থানজামা লুসাইয়ের এই অভূতপূর্ব উন্নয়ন এবং তুমুল জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কিছু অসাধু ও স্বার্থান্বেষী মহল সক্রিয় হয়ে উঠেছে। স্থানীয়দের অভিযোগ, বর্তমান চেয়ারম্যানের পরিচ্ছন্ন ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এবং তার সফলতাগুলোকে আড়াল করতে ওই অসাধু চক্রটি বিভিন্নভাবে তাকে প্রশ্নবিদ্ধ করার মরিয়া চেষ্টা চালাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও নানা উপায়ে তার বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অপচেষ্টা করা হচ্ছে।

​তবে সাধারণ জনগণের দাবি, অতীতে কোনো চেয়ারম্যান যা করে দেখাতে পারেননি, অধ্যাপক থানজামা লুসাই তা করে দেখিয়েছেন। আগামীতে অন্য কোনো চেয়ারম্যান এসে সাধারণ মানুষের জন্য এভাবে কাজ করতে পারবেন কিনা, তা নিয়ে সাধারণ জনগণের মনে বড় ধরনের প্রশ্ন ও সংশয় রয়েছে। ষড়যন্ত্রকারীদের চক্রান্ত রুখে দিয়ে এই উন্নয়নের ধারা বজায় রাখার দাবি জানিয়েছেন বান্দরবানের সচেতন নাগরিক সমাজ।


More News Of This Category