সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
Headline :
চট্টগ্রামে মেট্রোরেল-মনোরেল বিতর্ক: কোনোটিই এখন বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ তরুণদের সৃজনশীল চিন্তা, প্রযুক্তিগত দক্ষতা ও উদ্ভাবনী ক্ষমতাই আগামী দিনের বাংলাদেশের প্রধান শক্তিতে পরিণত হবে বলে মন্তব্য করেন ( ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা রাজবাড়ীতে আ.লীগ ও অঙ্গ সংগঠনের ঝটিকা মিছিল, আটক ৮ জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা মধুপুরে ক্ষুদ্র-নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য এআই ও সাইবার সিকিউরিটি সচেতনতামূলক প্রশিক্ষণের উদ্বোধন আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ জুরাইনের মসলা মিলে ভেজালের অভিযোগ, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিককে হুমকির অভিযোগ নিজস্ব প্রতিবেদক: টেকনাফের নয়াবাজারে এঞ্জেল কেয়ার একাডেমির অধ্যক্ষ নুরুল আমিনকে অপহরণের চেষ্টা, সশস্ত্র হামলার অভিযোগ বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম, টেকনাফ (কক্সবাজার) জুরাইনের মসলা মিলে ভেজালের অভিযোগ, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিককে হুমকির অভিযোগ নিজস্ব প্রতিবেদক: সাঘাটায় ১৪ শিক্ষার্থীর হাতে পবিত্র কোরআন তুলে দিল যমুনা সমাজ উন্নয়ন সংস্থা মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ

জুরাইনের মসলা মিলে ভেজালের অভিযোগ, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিককে হুমকির অভিযোগ নিজস্ব প্রতিবেদক:

Update : সোমবার, ১৫ জুন, ২০২৬

জুরাইনের মসলা মিলে ভেজালের অভিযোগ, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিককে হুমকির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:


রাজধানীর জুরাইন বালুর মাঠ এলাকার একটি হলুদ-মরিচ ভাঙানোর মিলকে ঘিরে নানা অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, মিলটিতে বিভিন্ন মসলার সঙ্গে নিম্নমানের ও সন্দেহজনক উপাদান মিশিয়ে ভাংগানো হচ্ছে , যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে।

স্থানীয় সূত্রে জানা যায়, মিলটির মালিক জনি। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই মিলে হলুদ, মরিচসহ বিভিন্ন মসলা প্রক্রিয়াজাতকরণের সময় ভেজাল বা মানহীন উপাদান মেশানো হচ্ছে। এ বিষয়ে অনুসন্ধান চালিয়ে তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের বাধার মুখে পড়তে হয়। বিভিন্ন হোটেল মালিকেরা মসলা ভাঙ্গিয়ে নেন।

অভিযোগ রয়েছে, তথ্য সংগ্রহের এক পর্যায়ে মিলের মালিক জনি সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং ভয়ভীতি ও হুমকি প্রদান করেন।

প্রত্যক্ষদর্শীদের দাবি, বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে তিনি ক্ষিপ্ত প্রতিক্রিয়া দেখান এবং তথ্য সংগ্রহে নিরুৎসাহিত করার চেষ্টা করেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এর আগেও এমন অভিযোগ উঠেছিল এবং অনুসন্ধানমূলক তথ্য সংগ্রহে গেলে একই ধরনের আচরণের ঘটনা ঘটেছে।

এলাকাবাসীর অভিযোগ, যদি সত্যিই মসলার সঙ্গে ভেজাল উপাদান মেশানো হয়ে থাকে, তবে তা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও জনস্বাস্থ্যের জন্য গুরুতর উদ্বেগের বিষয়। তারা সংশ্লিষ্ট প্রশাসন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে বিষয়টির নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

তবে উত্থাপিত অভিযোগ ও সাংবাদিককে হুমকি দেওয়ার বিষয়ে মিল মালিক জনির বক্তব্য পাওয়া যায়নি।
অভিযোগগুলোর সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। ১ম পর্ব


More News Of This Category