“মুন্সীগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত”
মোঃ দুলাল সরকার
গজারিয়ায়
মুন্সীগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মে – ২০২৬ খ্রিঃ মাসের সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১৪ জুন) সকাল ১০.০০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সম্মানিত জেলা প্রশাসক জনাব সৈয়দা নুরমহল আশরাফী মহোদয়ের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য, জনাব মোঃ কামরুজ্জামান মহোদয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের দপ্তর প্রধানগণ, প্রেসক্লাবের সম্মানিত সভাপতি ও সেক্রেটারি মহোদয় ও কমিটির অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ।
সভায় মুন্সীগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম মহোদয় জেলার আইন-শৃঙ্খলার বিভিন্ন দিক তুলে ধরেন। এসময় তিনি জেলার সকল নাগরিকের নিরাপত্তা প্রদান, ট্রাফিক ব্যবস্থাপনা, অপরাধ দমন, সামাজিক শৃঙ্খলা বজায় রাখা। বিশেষ করে মাদকদ্রব্য, চাদাবাঁজি, সন্ত্রাসী কর্মকান্ড এবং জনভোগান্তি সৃষ্টি করে এমন অপরাধ দমনে আরও সক্রিয় হওয়ার মনোভাব ব্যক্ত করেন এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে একটি নিরাপদ, স্থিতিশীল ও স্বস্তিদায়ক পরিবেশ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।