বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
Headline :
সত্যের সন্ধানে, এক নতুন অধ্যায়: আমার জীবন, কর্ম, সামাজিক দায়বদ্ধতা ও অঙ্গীকার *কুমিল্লার লাকসাম-মনোহরগঞ্জে হাসনাবাদ ইউনিয়ন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত* বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য কনস্টেবল মোঃ আবু সালেহ এর অবসর জনিত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাঘাটায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা কালীগঞ্জে মাদক নিয়ন্ত্রণে সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ওসির মধুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া গাইবান্ধায় বিএনপি কার্যালয় ভাঙচুরের মামলায় জেলা আ.লীগ নেতা রনজিত গ্রেপ্তার পাঁচবিবিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত* _ইমরুল কায়েস_ _পাঁচবিবি, জয়পুরহাট প্রতিনিধি_ কালিয়াকৈরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ঠাকুরগাঁওয়ের হরিপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৪৫পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের ১০ লাখ টাকা সহ -২ জন গ্রেফতার

পলাশবাড়ীতে পতাকা টাঙ্গাতে গিয়ে গাছে অজ্ঞান যুবক, ফায়ার সার্ভিসের হস্তক্ষেপে যুবক উদ্ধার মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি।।

Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

পলাশবাড়ীতে পতাকা টাঙ্গাতে গিয়ে গাছে অজ্ঞান যুবক, ফায়ার সার্ভিসের হস্তক্ষেপে যুবক উদ্ধার

মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা জেলা প্রতিনিধি।।

গাইবান্ধার পলাশবাড়ীতে পর্তুগালের পতাকা টাঙ্গাতে গিয়ে গাছে উঠে অজ্ঞান হয়ে পড়েছে শামিম (৩০) নামের এক যুবক। শামিম পলাশবাড়ী পৌরসভার বৈরীহরিণমারী গ্রামের শহিদুল এর ছেলে বলে জানা গেছে।

পরে স্থানীয়দের খবরে পলাশবাড়ী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বড় একটি কদম্ব গাছ থেকে তাকে উদ্ধার করেন।

স্থানীয় সূত্রে জানা যায়,বিশ্বকাপ ফুটবল উন্মাদনাকে ঘিরে নিজ সমর্থিত দলের পতাকা টানানোর জন্য ১৩ই জুন শনিবার উপজেলার পৌর শহরের বৈরীহরিণমারী গ্রামের একটি কদম্ব গাছে ওঠে শামিম। এসময় হঠাৎ সে অসুস্থ হয়ে ভারসাম্য হারিয়ে গাছের উপরেই অজ্ঞান হয়ে পড়ে। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত পলাশবাড়ী ফায়ার সার্ভিসকে খবর দেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে বিশেষ কৌশলে গাছে উঠে অজ্ঞান অবস্থায় থাকা শামিমকে নিরাপদে নিচে নামিয়ে আনতে সক্ষম হয়। পরে তাকে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

এদিকে,ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে দেশজুড়ে পতাকা টানানোর প্রতিযোগিতা দিন দিন বেড়েই চলেছে। বিশেষ করে উঁচু গাছ,বৈদ্যুতিক খুঁটি ও ভবনের ছাদে উঠে পতাকা টাঙ্গানোর সময় বিভিন্ন দুর্ঘটনার ঘটনাও ঘটছে। ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে পতাকা টানাতে গিয়ে বেশ কয়েকজন যুবক আহত হওয়ার পাশাপাশি মৃত্যুর ঘটনাও ঘটেছে।

সচেতন মহল বলছে,খেলাধুলার প্রতি ভালোবাসা ও সমর্থন প্রকাশ অবশ্যই ইতিবাচক বিষয়। তবে পতাকা টানানোর ক্ষেত্রে নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। ঝুঁকিপূর্ণ স্থানে না ওঠা,বিদ্যুতের তার থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।

পলাশবাড়ী ফায়ার সার্ভিসও নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে জানিয়েছেন,সামান্য অসতর্কতা বড় দুর্ঘটনার কারণ হতে পারে। তাই ফুটবল উন্মাদনার মধ্যেও নিরাপত্তা নিশ্চিত করে পতাকা টানানোর আহ্বান জানানো হয়েছে।


More News Of This Category