মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
Headline :
সত্যের সন্ধানে, এক নতুন অধ্যায়: আমার জীবন, কর্ম, সামাজিক দায়বদ্ধতা ও অঙ্গীকার *কুমিল্লার লাকসাম-মনোহরগঞ্জে হাসনাবাদ ইউনিয়ন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত* বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য কনস্টেবল মোঃ আবু সালেহ এর অবসর জনিত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাঘাটায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা কালীগঞ্জে মাদক নিয়ন্ত্রণে সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ওসির মধুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া গাইবান্ধায় বিএনপি কার্যালয় ভাঙচুরের মামলায় জেলা আ.লীগ নেতা রনজিত গ্রেপ্তার পাঁচবিবিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত* _ইমরুল কায়েস_ _পাঁচবিবি, জয়পুরহাট প্রতিনিধি_ কালিয়াকৈরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ঠাকুরগাঁওয়ের হরিপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৪৫পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের ১০ লাখ টাকা সহ -২ জন গ্রেফতার

সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে অ্যাওয়ার্ড অর্জনে হারিছ আলী কে সংবর্ধনা অনুষ্ঠিত

Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে অ্যাওয়ার্ড অর্জনে
হারিছ আলী কে সংবর্ধনা অনুষ্ঠিত

কামাল খান
মাওলানা রশীদ আহমদ প্রেস লিগেসি অ্যাওয়ার্ড
-২০২৬ অর্জন করায় যুগান্তর পত্রিকার গোলাপগঞ্জ উপজেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক হারিছ আলী-কে সংবর্ধনা আয়োজন অনুষ্ঠিত হয়। গোলাপগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ‘সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন,উপজেলা,জেলা ও বিভাগ মিলে। শুক্রবার (১২জুন) বিকাল ৫টায় ওয়ারিছ উল্লাহ মার্কেট ২য় তলায় সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন গোলাপগঞ্জ উপজেলা শাখার কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করে।সভায় গোলাপগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি ইলিয়াছ বিন রিয়াছতের সভাপতিত্বে ও জেলা সদস্য,মোঃ শিহাব উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ ইস্কাউট সিলেট অঞ্চলের কোষাধক্ষ্য ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মহিউছুন্নাহ চৌধুরী নার্জিস।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট বিভাগীয় প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কামাল খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র কমিটির উপদেষ্টা ও সিলেট টু সুতার কান্দী চার ল্যান বাস্ত বায়ন কমিটির সভাপতি ছালিক আহমদ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন গোলাপগঞ্জ প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সহ সভাপতি ছানু মিয়া, সংগঠনের বিভাগীয় সদস্য, কামরান উদ্দিন বাদল।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন সংগঠনের প্রতিষ্টাতা সভাপতি ডাঃ লায়েক আহমদ। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক রুহেল আহমদ তালুকদার,
বিশেষ অতিথি ছিলেন জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সিলেট মহানগর প্রতিনিধি মোঃ সোহাগ মিয়া।
বিশেষ অতিথি ছিলেন সিলেট বুলেটিল এর সম্পাদক নিজাম উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সাবেক সিনিয়র সহ-সভাপতি শাহ আলম।
অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সংগঠনের উপজেলা শাখার সদস্য, খালেদ আহমদ। অনুষ্ঠানে
শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা শাখার সদস্য, আবিদ আহমদ।
বক্তারা বলেন, সমাজে সত্য ও ন্যায়ের পক্ষে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকল্প নেই। একই সঙ্গে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের মত সবাই কে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা।
প্রধান অতিথি বক্তব্যে বলেন আমি সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের কার্যক্রম দেখে ভালো লেগেছে, সাথে আছি থাকবো এবং আজকের এই সংবর্ধনা হারিছ আলী ভাইকে দেননি আপনারা দিয়েছেন সারা গোলাপগঞ্জ বাসিকে এটা আমার হৃদয়ে গাতা থাকবে।
প্রধান বক্তা তার বক্তব্যে বলেন আমি সাংবাদিকতা করি জনগণের স্বার্থে, গরীব,অসহায়,পথচারীদে জন্য ও সমাজে ন্যায় প্রতিষ্টার লক্ষ্যে কাজ করব। আমি সারা বাংলাদেশর মানুষকে নিয়ে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চাই। সংবর্ধিত অতিথি হারিছ আলী বক্তব্যে বলেন আপনাদের দোয়া ও ভালোবাসা আল্লাহর রহমতে আমার এঅর্জন এটা আমার একার নয়,এই অর্জন সংবাদঅঙ্গনে সবার এবং আমার গোলাপগঞ্জ বাসির
অর্জন।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,নিজাম উদ্দিন জুয়েল, মোঃ নুরুল ইসলাম,আলোচনা শেষে সংবর্ধিত অতিথি যুগান্তর পত্রিকার গোলাপগঞ্জ প্রতিনিধি হারিছ আলী কে কেস্ট দিয়ে প্রধান অতিথি বিশেষ অতিথি ও সংগঠনের সকল সদস্যবৃন্দ মিলে বরণ করে নেন । অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি,সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।প্রমুখ


More News Of This Category