শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
Headline :
দৈনিক বাংলার সংবাদ | হাসান আল মামুন। শাহারাস্তি উপজেলা প্রতিনিধি। ১২ জুন ২০২৬, শুক্রবার* সাপ্তাহিক বন্ধের দিন হলেও আজকের দিনটি ছিল বেশ কর্মব্যস্ত ও ফলপ্রসূ। প্রথমে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি গজারিয়ায় মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগ, দুই যুবক আটক. মোঃ দুলাল সরকার বিশ্বের বিভিন্ন অঞ্চলে ফেসবুক ও মেসেঞ্জার সার্ভার ডাউন 👨‍🎨বিশেষ প্রতিনিধি: আফজাল হোসেন ফরাজি টেকনাফে বিজিবির অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম, টেকনাফ (কক্সবাজার): মহাদেবপুরে সড়কে প্রাণ গেল যুবকের মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: ভারতের আগ্রাসন ও পুশ-ইনের চেষ্টা করলে আমাদের বিজিবি ও সীমান্তের জনগণ রুখে দেবে——–এমপি নূরুল ইসলাম বুলবুল মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি *দৈনিক বাংলার সংবাদ | ১০ জুন ২০২৬, বুধবার* *ধর্ষণ-হত্যা রোধে আল্লাহর বিধান বাস্তবায়নের দাবিতে ১৩ জুন প্রেসক্লাবের সামনে গণঅধিকার পার্টির মানবন্ধন* মহাদেবপুরে এক নারীর ওপর মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ মানববন্ধনে বক্তব্য দেয়ায় মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে মহাদেবপুরে বিএনপি নেতা আমজাদ হোসেন বহিস্কার মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে

ভারতের আগ্রাসন ও পুশ-ইনের চেষ্টা করলে আমাদের বিজিবি ও সীমান্তের জনগণ রুখে দেবে——–এমপি নূরুল ইসলাম বুলবুল মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬

ভারতের আগ্রাসন ও পুশ-ইনের চেষ্টা করলে আমাদের বিজিবি ও সীমান্তের জনগণ রুখে দেবে——–এমপি নূরুল ইসলাম বুলবুল

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

ভারতের আগ্রাসী নীতি, সীমান্ত হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) বিকাল সাড়ে ৪টায় শিবগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। “ঐক্যবদ্ধ প্রতিবাদ, আগ্রাসনের জবাব” স্লোগানকে সামনে রেখে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. মো. কেরামত আলী, জেলা জামায়াতের সেক্রেটারি আবু বক্কর, শিবগঞ্জ উপজেলার জামায়াতের আমীর মাওলানা সাদিকুল ইসলাম, পশ্চিম জেলা শিবির সভাপতি মোঃ মামুন হাসান, জেলা এনসিপি ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ আবু মাসুদ (মাস্টার), এনসিপির জেলা সদস্য সচিব নজরুল ইসলাম, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আমীর মাওলানা আবু জার গিফারী। প্রধান অতিথি এমপি নূরুল ইসলাম বুলবুল বলেন, সীমান্তবর্তী জেলা হিসেবে চাঁপাইনবাবগঞ্জ দীর্ঘদিন ধরে সীমান্ত হত্যা, নির্যাতন ও পুশ-ইনের শিকার হচ্ছে। তারা এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে সীমান্তে হত্যা ও পুশ-ইন বন্ধের দাবি জানান।
দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তার প্রশ্নে কোনো আপস করা হবে না। সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা এবং জোরপূর্বক লোকজনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার ঘটনা দেশের জনগণ মেনে নেবে না। ভারতীয়রা সীমান্ত দিয়ে মাদক পাঠিয়ে দিয়ে আমাদের যুব সমাজকে ধ্বংস করার পায়তারা করছে। আয়োজক কমিটির পক্ষ হতে এমপি ড. মোঃ কেরামত আলী বলেন, ভারতের আগ্রাসী নীতি ও পুশ-ইনের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টি এবং জাতীয় ঐক্য জোরদার করতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শিবগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা থেকে বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন এবং সীমান্ত হত্যা ও পুশ-ইনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।


More News Of This Category