মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
Headline :
সৌদি আরবে ফাস্টফুড দোকানে চাকরির প্রলোভন দেখিয়ে পাচার ও নির্যাতন: চক্রের ০১ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি। মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি ঠাকুরগাঁওয়ের হরিপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৪৫পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের ১০ লাখ টাকা সহ -২ জন গ্রেফতার গীতি গমন চন্দ্র রায় গীতি।।স্টাফ রিপোর্টার। রাজাপুরে মাদকের বিরুদ্ধে চলছে ইউএনওর জিরো টলারেন্স অভিযান। আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি আদিতমারীতে অবৈধ জাল রাখার দায়ে যুবকের ১ বছরের কারাদণ্ড। লালমনিরহাট জেলা প্রতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪ জনগনের উন্নয়ন ও জনবান্ধব কাজ করার লক্ষ্যে বর্তমান সরকার বদ্ধপরিকর, ময়মনসিংহে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মকবুল হোসেন, সিনিয়র রিপোটার স্বামীকে খুঁজতে মধুপুরে, পাশে দাঁড়াল প্রয়াস টিম—ইউএনওর নির্দেশে বাড়ি ফেরার ব্যবস্থা আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: দিনাজপুর বিরলে সংযোগ সড়ক নিয়ে বিরোধে মানববন্ধনে হামলা, সাংবাদিকদেরও হেনস্তার অভিযোগ রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি: সার্বিক উন্নয়নে ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে গাইবান্ধার চার এমপির সাক্ষাৎ। মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি: মনোহরগঞ্জ উপজেলা বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্ততিসভা অনুষ্ঠিত মোঃ আবুল খায়ের( মনোহরগঞ্জ) কুমিল্লা পারভীন ম্যাডাম— মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের পারভীন ম্যাডাম শাসনের আড়ালে যে মমতা ছিল মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক স্টাফ স্টাফ দৈনিক বাংলার স্ংবাদ,

Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

কালীগঞ্জ (গাজীপুর) ৯ জুন ২০২৬ গ্রাম আদালতকে সাধারণ মানুষের দোরগোড়ায় সহজ, দ্রুত ও স্বল্প ব্যয়ে বিচারসেবা নিশ্চিত করার কার্যকর ব্যবস্থা হিসেবে উল্লেখ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম বলেছেন, গ্রাম আদালতকে আরও বেশি জনমুখী করতে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি ও সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ জরুরি।

মঙ্গলবার দুপুরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ‘বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প’ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে’ প্রতিপাদ্যে দিনব্যাপী কর্মশালা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

কর্মশালার বিষয় ছিল ‘গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন।

গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের গাজীপুর সদর, কালীগঞ্জ ও কাপাসিয়া উপজেলা সমন্বয়কারী রুবি আক্তারের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম।

তিনি বলেন গ্রাম আদালতকে আরও বেশি জনমুখী করতে হলে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি এবং সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ গ্রহণ জরুরি। এ ক্ষেত্রে জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, সামাজিক সংগঠন এবং সংশ্লিষ্ট সকল অংশীজনকে একযোগে কাজ করতে হবে।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ অপারেশন মো. ইকবাল হোসেন পিপিএম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আফরোজা খানম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আবুল হোসেন আকাশ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শামসুজ্জামান আকন্দ, কালীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আল-আমিন দেওয়ান প্রমুখ।

কর্মশালায় বক্তারা গ্রাম আদালতের কার্যকারিতা, বিচারপ্রার্থীদের সহজে সেবা প্রাপ্তি, বিরোধ নিষ্পত্তিতে সময় ও অর্থ সাশ্রয় এবং সামাজিক শান্তি প্রতিষ্ঠায় এর গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর আলোকপাত করেন। পাশাপাশি গ্রাম আদালত সম্পর্কিত প্রচার-প্রচারণা জোরদার এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও গণমাধ্যমকে সম্পৃক্ত করে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নাগরী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোহিনুর বেগম, কালীগঞ্জ টেলিভিশন সাংবাদিক ক্লাবের সভাপতি মো. মুজিবুর রহমান, কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাবেক ক্রীড়া সম্পাদক মো. শাহ্ নেওয়াজ, বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন উপজেলা সভাপতি মো. রফিক সরকার, কালীগঞ্জ জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রিয়াদ হোসেন, কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক তৈয়বুর রহমান, এনজিও কারিতাস ও ব্র্যাকের প্রতিনিধিসহ আরও অনেকে।


More News Of This Category