মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
Headline :
বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য কনস্টেবল মোঃ আবু সালেহ এর অবসর জনিত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাঘাটায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা কালীগঞ্জে মাদক নিয়ন্ত্রণে সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ওসির মধুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া গাইবান্ধায় বিএনপি কার্যালয় ভাঙচুরের মামলায় জেলা আ.লীগ নেতা রনজিত গ্রেপ্তার পাঁচবিবিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত* _ইমরুল কায়েস_ _পাঁচবিবি, জয়পুরহাট প্রতিনিধি_ কালিয়াকৈরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ঠাকুরগাঁওয়ের হরিপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৪৫পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের ১০ লাখ টাকা সহ -২ জন গ্রেফতার কুড়িগ্রামের নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে বিদ্যালয়ের টয়লেটে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে আব্দুল মোতালেব নামের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বিচারপতি নাজমুন আরা সুলতানা ১৯৫০ সালের ৮ জুলাই মৌলভীবাজারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আবুল কাশেম মঈনুদ্দীন ও মাতার নাম বেগম রশীদা সুলতানা দীন। তার ১১ বছর বয়সে পিতা মারা যান। তার মা ছিলেন ময়মনসিংহ রাধাসুন্দরী গার্লস হাই স্কুলের শিক্ষিকা এবং একজন চিত্রশিল্পী। মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক দৈনিক বাংলার সংবাদ স্টাফ রিপোটার,,,

ঠাকুরগাঁওয়ের হরিপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৪৫পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের ১০ লাখ টাকা সহ -২ জন গ্রেফতার গীতি গমন চন্দ্র রায় গীতি।।স্টাফ রিপোর্টার।

Update : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

ঠাকুরগাঁওয়ের হরিপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৪৫পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের ১০ লাখ টাকা সহ -২ জন গ্রেফতার

গীতি গমন চন্দ্র রায় গীতি।।স্টাফ রিপোর্টার।।ঠাকুরগাঁয়ের হরিপুরে ঠাকুরগাঁও জেলা পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে হরিপুর থানা পুলিশ কর্তৃক পরিচালিত মাদকবিরোধী অভিযানে ১৪৫ (একশত পঁয়তাল্লিশ) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের ১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকা উদ্ধারসহ ০২ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ১৬০ সিসি হোন্ডা এক্সব্লেড মোটরসাইকেল জব্দ করা হয়েছে।ঠাকুরগাঁও জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায় হরিপুর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে ৩১ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ, সময় ১১.৩০ ঘটিকায় জানতে পারে যে, হরিপুর থানাধীন ০৬ নং ভাতুরিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডস্থ মহেন্দ্রগাঁও (জিগা) গ্রাম হতে মহেন্দ্রগাঁও (জিগা) বিলগামী নয়াবাঁশ নামক স্থানে একটি মোটরসাইকেলসহ এক ব্যক্তি ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশের আভিযানিক দল সেখানে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে অবস্থানরত ব্যক্তি তার ব্যবহৃত মোটরসাইকেলটি ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ সদস্যরা ধাওয়া করে আসামি ১। মোঃ নাজির হোসেন (৫৫), পিতা-মৃত আঃ সামাদ, সাং-রাউতনগর (মিশনপাড়া), ৩নং হোসেনগাঁও ইউনিয়ন, থানা-রানীশংকৈল, জেলা-ঠাকুরগাঁওকে আটক করেন।আটকের পর বিধি মোতাবেক তল্লাশি করে আটককৃত আসামির হেফাজত হতে সর্বমোট ১৪৫ (একশত পঁয়তাল্লিশ) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট সম্পর্কে আটক আসামি মোঃ নাজির হোসেনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ কৌশল নিয়ে ঘটনাস্থলে অবস্থান করে। পরবর্তীতে তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮) সেখানে উপস্থিত হলে তার সঙ্গে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে মাদক বিক্রয়লব্ধ নগদ ১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকা উদ্ধার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও প্রাপ্ত তথ্য অনুযায়ী, গ্রেফতারকৃত মোঃ নাজির হোসেন ও মোছাঃ নাজমা বেগম দীর্ঘদিন ধরে অবৈধভাবে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে হরিপুর থানা এলাকাসহ আশপাশের এলাকায় বিক্রয় করে আসছিল। এছাড়া, মোছাঃ নাজমা বেগম মাদক বিক্রয়ের জন্য অর্থের যোগান, পৃষ্ঠপোষকতা ও সহযোগিতা করে আসছিল বলে জানা যায়। তাদের সঙ্গে মাদক ব্যবসায় সহায়তাকারী, মাদক সরবরাহকারী ও মাদক ক্রেতাসহ একাধিক অজ্ঞাতনামা ব্যক্তি জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। মাদকের উৎস ও সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। উক্ত ঘটনায় পলাতক ও গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে হরিপুর থানায় মামলা রুজু করা হয়েছে।ঠাকুরগাঁও জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে অভিযান অব্যাহত রেখেছে। মাদকদ্রব্যের অবৈধ ব্যবসা, পরিবহন ও বিস্তারের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে জেলা পুলিশের এ ধরনের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


More News Of This Category