শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
Headline :
কুমিল্লা সদর দক্ষিণ থেকে এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি। মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি লালমনিরহাট রেল ডিভিশনের আতঙ্কের নাম সোহেল সাইদুর সিন্ডিকেট । ১৮, ৭, ২০২৬, লালমনিরহাট জেলা প্রতিনিধি। রওশন বাবু। ‎রাজিবপুর মডেল প্রেস ক্লাবের আংশিক কমিটি ঘোষণা সভাপতি মোখলেছুর রহমান সাধারণ সম্পাদক জিয়াউর রহমান (জিয়া) সাংগঠনিক সম্পাদক মো. আল আমিন জিয়াউর রহমান জিয়া রাজিবপুর ( কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশ(BSPA)এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন ২১ আগস্ট, আবেদন ফরম গ্রহণ চলবে ১০ আগস্ট পর্যন্ত স্টাফ রিপোর্টার: সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় মোবাইল ফোন জব্দ মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি বান্দরবানে বন্যা-পরবর্তী পরিস্থিতি পর্যালোচনায় উচ্চপর্যায়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত মোহাম্মদ আকাশ , বান্দরবান জেলাপ্রতিনিধি: লালমনিরহাটে অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবার, পাশে দাঁড়ালেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। দিন কাটে স্কুলে, রাত কাটে স্টেশনের প্ল্যাটফর্মে গৃহহীন নাঈমের স্বপ্ন -পড়াশোনা করে একদিন মানুষ হবে। মাদরাসা নিবন্ধন নীতির প্রতিবাদে ১০ দফা দাবিতে ইসলামী সংগঠনগুলোর সমাবেশ।

ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধায় জেলা প্রশাসনের সচেতনতামূলক র‍্যালি ও সমাবেশ মোঃ মেহেদী হাসান, স্টাফ রিপোর্টারঃ

Update : শনিবার, ৬ জুন, ২০২৬

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং এডিস মশার বিস্তার রোধে গাইবান্ধায় বর্ণাঢ্য র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

শনিবার (৬ জুন) সকাল ১০টায় গাইবান্ধা শহীদ মিনার চত্বর থেকে র‍্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়।

কর্মসূচির উদ্বোধন করেন গাইবান্ধার জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা। এ সময় তিনি বলেন, “ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়। প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব।”

র‍্যালি ও সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. রফিকুজ্জামান, পুলিশ সুপার মো. জসীম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার এবং গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটু।

এছাড়াও জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি, পুলিশ সদস্য, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ব্যানার-ফেস্টুন হাতে র‍্যালিতে অংশ নেন।

সমাবেশে বক্তারা ডেঙ্গু রোগের বাহক এডিস মশার প্রজননস্থল ধ্বংসের ওপর গুরুত্বারোপ করেন। তারা তিন দিনের বেশি জমে থাকা পরিষ্কার পানি অপসারণ, ফুলের টব, ডাবের খোসা, পরিত্যক্ত টায়ার ও অন্যান্য পাত্র নিয়মিত পরিষ্কার রাখার আহ্বান জানান।

সিভিল সার্জন ডা. রফিকুজ্জামান বলেন, ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত নিকটস্থ সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে হবে। সময়মতো চিকিৎসা গ্রহণ করলে ডেঙ্গুজনিত জটিলতা ও মৃত্যুঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।

জেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তারা মনে করেন, নিয়মিত এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি পরিচালিত হলে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে এবং গাইবান্ধাকে ডেঙ্গুমুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


More News Of This Category