সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
Headline :
জনগনের উন্নয়ন ও জনবান্ধব কাজ করার লক্ষ্যে বর্তমান সরকার বদ্ধপরিকর, ময়মনসিংহে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মকবুল হোসেন, সিনিয়র রিপোটার স্বামীকে খুঁজতে মধুপুরে, পাশে দাঁড়াল প্রয়াস টিম—ইউএনওর নির্দেশে বাড়ি ফেরার ব্যবস্থা আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: দিনাজপুর বিরলে সংযোগ সড়ক নিয়ে বিরোধে মানববন্ধনে হামলা, সাংবাদিকদেরও হেনস্তার অভিযোগ রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি: সার্বিক উন্নয়নে ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে গাইবান্ধার চার এমপির সাক্ষাৎ। মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি: মনোহরগঞ্জ উপজেলা বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্ততিসভা অনুষ্ঠিত মোঃ আবুল খায়ের( মনোহরগঞ্জ) কুমিল্লা পারভীন ম্যাডাম— মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের পারভীন ম্যাডাম শাসনের আড়ালে যে মমতা ছিল মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক স্টাফ স্টাফ দৈনিক বাংলার স্ংবাদ, মধুপুরে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: কুড়িগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই তরুণ। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ দইখাওয়া টেকনিক্যাল কলেজের পেছনে মাদকের আসর? সালামকে ঘিরে গুরুতর অভিযোগ, ভিডিও ভাইরালের পরও থামেনি কারবার। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২ মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন আঃ হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মধুপুরে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

মধুপুরে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের মধুপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ২০২৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় এ প্লাস (জিপিএ-৫) প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের নিয়ে প্রীতি ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মধুপুর নির্বাচনী কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মধুপুর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ নাহিদ হাসান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের টাঙ্গাইল জেলা শাখার সেক্রেটারি ডা. তাসনিম হাসান।
প্রধান অতিথির বক্তব্যে ডা. তাসনিম হাসান বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির একটি আদর্শভিত্তিক ছাত্রসংগঠন হিসেবে শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ গঠনে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, ইভটিজিং, মাদকাসক্তি ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড থেকে শিক্ষার্থীদের দূরে রেখে সুন্দর ও সুশৃঙ্খল জীবন গঠনে সংগঠনটি ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর টাঙ্গাইল জেলা কর্মপরিষদ সদস্য ও পেশাজীবী বিষয়ক সম্পাদক এবং মধুপুর সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মন্তাজ আলী।
তিনি কৃতি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “আজ তোমাদের যে সংবর্ধনা দেওয়া হচ্ছে, এটি তোমাদের জীবনের প্রথম ধাপ। সামনে তোমাদের আরও অনেক দূর এগিয়ে যেতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।”
এ সময় বক্তব্য দেন দারুন নাজাত মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা লোকমান হোসাইন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মধুপুর উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা রেদোয়ান উল্লাহ খান এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মধুপুর উপজেলা শাখার সেক্রেটারি জাহিদুল ইসলাম।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মধুপুর শাখার সাথী মো. আল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও বিভিন্ন উপহার তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থী, অভিভাবক ও সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সাফল্যের জন্য অভিনন্দন জানিয়ে বক্তারা তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবন ও কর্মজীবনে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান।


More News Of This Category