মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
Headline :
আদিতমারীতে অবৈধ জাল রাখার দায়ে যুবকের ১ বছরের কারাদণ্ড। লালমনিরহাট জেলা প্রতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪ জনগনের উন্নয়ন ও জনবান্ধব কাজ করার লক্ষ্যে বর্তমান সরকার বদ্ধপরিকর, ময়মনসিংহে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মকবুল হোসেন, সিনিয়র রিপোটার স্বামীকে খুঁজতে মধুপুরে, পাশে দাঁড়াল প্রয়াস টিম—ইউএনওর নির্দেশে বাড়ি ফেরার ব্যবস্থা আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: দিনাজপুর বিরলে সংযোগ সড়ক নিয়ে বিরোধে মানববন্ধনে হামলা, সাংবাদিকদেরও হেনস্তার অভিযোগ রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি: সার্বিক উন্নয়নে ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে গাইবান্ধার চার এমপির সাক্ষাৎ। মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি: মনোহরগঞ্জ উপজেলা বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্ততিসভা অনুষ্ঠিত মোঃ আবুল খায়ের( মনোহরগঞ্জ) কুমিল্লা পারভীন ম্যাডাম— মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের পারভীন ম্যাডাম শাসনের আড়ালে যে মমতা ছিল মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক স্টাফ স্টাফ দৈনিক বাংলার স্ংবাদ, মধুপুরে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: কুড়িগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই তরুণ। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ দইখাওয়া টেকনিক্যাল কলেজের পেছনে মাদকের আসর? সালামকে ঘিরে গুরুতর অভিযোগ, ভিডিও ভাইরালের পরও থামেনি কারবার। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২

সোনাতলায় মায়ের কবর জিয়ারতে বাধা। সাগর,সোনাতলা (বগুড়া)প্রতিনিধি:

Update : বুধবার, ৩ জুন, ২০২৬

বগুড়ার সোনাতলা উপজেলার দক্ষিণ চরপাড়া গ্রামে পৈত্রিক ও ক্রয়সূত্রে মালিকানাধীন জমি জবরদখল, মায়ের কবর জিয়ারতে বাধা প্রদান এবং প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এক ব্যক্তি।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ চরপাড়া গ্রামের বাসিন্দা মো. জাফিরুল ইসলাম (৩৩) সোনাতলা থানায় দায়ের করা লিখিত অভিযোগে উল্লেখ করেন, তার মা মোছা. রোকেয়া বেগম জীবিত অবস্থায় ৪ শতক জমি তার নামে দলিল করে দেন এবং আরও ২ শতক জমি তিনি তার ভাইয়ের কাছ থেকে ক্রয় করেন। দীর্ঘদিন ধরে তিনি ওই ৬ শতক জমি খাজনা-খারিজ পরিশোধ করে ভোগদখল করে আসছেন। জমির ৩ শতক অংশে তার মৃত মায়ের কবর রয়েছে।
অভিযোগে তিনি বলেন, একই গ্রামের মো. বেলাল মিয়া, মো. মিলন মিয়া, মো. আব্দুল মজিদ, মোছা. মেরিনা বেগম ও মোছা. রাশেদা বেগম যোগসাজশ করে স্থানীয় প্রভাব খাটিয়ে তার জমির ৩ শতক অংশ ঘিরে জবরদখল করেছেন। এমনকি তার মায়ের কবর জিয়ারত করতেও বাধা দিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।
জাফিরুল ইসলাম আরও অভিযোগ করেন, জমির বিষয়ে প্রতিবাদ করলে বিবাদীরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন এবং খুন-জখমের হুমকি দিয়ে আসছে। গত ৩১ মে সকালে তিনি ব্যবসার কাজে মহাস্থান হাটে অবস্থানকালে অভিযুক্তরা তার গোয়ালঘরের টিনের চালা কেটে বসতবাড়ির সীমানা প্রাচীরের ওপর নতুন করে প্রাচীর নির্মাণের কাজ শুরু করে। এ সময় তার স্ত্রী ও বাবা বাধা দিতে গেলে তাদেরও ভয়ভীতি ও হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
তিনি দাবি করেন, বর্তমানে অভিযুক্তরা তাকে ও তার পরিবারের সদস্যদের মারধর ও গুরুতর ক্ষতির হুমকি দিচ্ছে। এ অবস্থায় যে কোনো সময় আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।

এ বিষয়ে সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর লিখিত অভিযোগ দাখিল করে ঘটনাটি তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অভিযোগকারী।
অভিযোগে উল্লেখিত জমির অবস্থান সোনাতলা উপজেলার উত্তর জোড়গাছা মৌজায়। খতিয়ান নং-২২৬০ এবং দাগ নং-৮২৪৬ ও ৮২৪৮ এর মোট ৬ শতক জমি নিয়ে বিরোধের সূত্রপাত হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এদিকে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের সাথে কথা বললে তারা জাফিরুল ইসলামের গোয়ালঘরের টিনের চালা কেটে বসতবাড়ির সীমানা প্রাচীরের ওপর নতুন করে প্রাচীর নির্মাণের বিষয়টি স্বীকার করেছেন। এছাড়াও অভিযুক্তদের নিকট কবলাকৃত সম্পত্তির কোন কাগজ নেই বলেও স্বীকার করেছেন।
এবিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন ঘটনার তদন্তপূর্বক আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।


More News Of This Category