শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
Headline :
অফিসে নয়, পরিচ্ছন্ন মোহনগঞ্জ গড়তে মাঠে ইউএনও আমেনা খাতুন,, নাগেশ্বরীতে সিজারের পর প্রসূতির মৃত্যু, অস্ত্রোপাচারে অবহেলার অভিযোগ এম সাইফুর রহমান, নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ ১৭/১০/২০২৬ইং হোটেল প্যান প্যাসিফিকে ‘গ্রীন ডায়ালগ- জলবায়ু পরিবর্তন ও অর্থনীতির পুনর্বিন্যাস’ সামিট অনুষ্ঠিত: ববি উপাচার্যের অংশগ্রহণ। সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক পদ্ম ফুলের সৌন্দর্যের নীলাভূমি নাগেশ^রীর ডাকনিরপাট পদ্মবিল প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল পানছড়িতে দুর্গাপূজার নিরাপত্তায় বিজিবির ড্রোন নজরদারি ও সার্বক্ষণিক টহল মহপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ বিয়ের আগের দিনই বরের মৃত্যু: গাইবান্ধায় আনন্দ ঘেরা দুই পরিবারে হঠাৎ শোকের ছায়া

লালমনিরহাটে ৭ বছরের শিশুকে ধর্ষণ: অভিযুক্ত ভ্যানচালক গ্রেপ্তার।

Update : বুধবার, ৩ জুন, ২০২৬

আরমান হোসেন রাজু,রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার, বাংলার সংবাদ।

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে আবু তালেব (৬০) নামে এক ব্যাটারিচালিত ভ্যানচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

​আজ মঙ্গলবার (২ জুন) ভোরে উপজেলার বড়খাতা ইউনিয়নের আদর্শ গ্রাম এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আবু তালেব ওই এলাকার মৃত শিয়াল শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৯ মে ঈদের পরদিন বিকেলে শিশুটি তার বন্ধুদের সাথে বাইরে ঘুরতে বের হয়। একপর্যায়ে সে তার নানার সেলুনের দোকান থেকে ২০ টাকা নিয়ে বাড়ি ফিরছিল। পথে আবু তালেব তাকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে নিজের ভ্যানে তোলে। এরপর নির্জন রাস্তার পাশের একটি করাতকলের (সিলমিল) গ্যারেজে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে সে পালিয়ে যায় বলে অভিযোগ ওঠে।

নির্যাতনের শিকার শিশুটি বাড়ি ফিরে তার নানিকে বিষয়টি জানায়। পরে সে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে স্থানান্তর করেন।

​এ ঘটনায় গত ২৯ মে রাতেই হাতীবান্ধা থানায় অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছিল।

​হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) মোশাররফ হোসেন জানান, ঘটনার পর থেকেই পুলিশ আসামিকে শনাক্তের চেষ্টা করছিল। অবশেষে তথ্যপ্রযুক্তির সহায়তায় আজ ভোরে অভিযান চালিয়ে অভিযুক্ত আবু তালেবকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।


More News Of This Category