শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
Headline :
১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক পদ্ম ফুলের সৌন্দর্যের নীলাভূমি নাগেশ^রীর ডাকনিরপাট পদ্মবিল প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল পানছড়িতে দুর্গাপূজার নিরাপত্তায় বিজিবির ড্রোন নজরদারি ও সার্বক্ষণিক টহল মহপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ বিয়ের আগের দিনই বরের মৃত্যু: গাইবান্ধায় আনন্দ ঘেরা দুই পরিবারে হঠাৎ শোকের ছায়া কালভার্ট আছে, সড়ক নেই: নীলফামারীতে দুই ইউনিয়নের হাজারো মানুষের চরম ভোগান্তি রাণীশংকৈলে অজ্ঞাত মরদেহ উদ্ধার। বীরগঞ্জে বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার

ঈদুল আজাহা শেষে মহাসড়কে বাড়ছে গাড়ির চাপ, ধীরে ধীরে ফিরছে নানা কর্মজীবী মানুষ।

Update : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধি, বাংলার সংবাদ।

পবিত্র ঈদ-উল-আজহার দীর্ঘ ছুটি শেষে ধীরে ধীরে প্রাণ ফিরে পাচ্ছে গাজীপুর সহ ঢাকা। পোষাক কারখানা ও অফিস-আদালত খোলায় সড়কে বেড়েছে যানবাহনের চাপ, ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। তবে নগরজীবন এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। গাজীপুর আগের চেনা ব্যস্ত রূপে ফিরতে আরও কয়েকদিন সময় লাগবে বলে মনে করছেন পরিবহন সংশ্লিষ্টরা।
সোমবার (১ জুন) সকালে গাজীপুর, চন্দ্রা, কালিয়াকৈর এলাকার বিভিন্ন সড়ক ঘুরে দেখা যায়, ঈদের ছুটির সময়কার নির্জনতা অনেকটাই কেটে গেছে। প্রধান সড়কগুলোতে ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল ও গণপরিবহনের উপস্থিতি বেড়েছে। বিভিন্ন বাসস্ট্যান্ডে অফিসগামী মানুষের আনাগোনাও দেখা গেছে। তবে স্বাভাবিক কর্মদিবসের তুলনায় যাত্রী ও পথচারীর সংখ্যা এখনও কম।

চন্দ্রা এি মোড়এলাকায় রুটে চলা ভিক্টর ক্লাসিক বাসের চালকের সহকারী সোহেল বলেন, ঈদের আগে যেমন ভিড় থাকে এখনো সেই অবস্থা হয়নি। আজ অফিস খোলার কারণে কিছুটা চাপ বেড়েছে। তবে অনেক সিট খালি নিয়েই গাড়ি চালাতে হচ্ছে। মনে হয় আরও কয়েকদিন লাগবে পুরোপুরি স্বাভাবিক হতে।
গাজীপুর এলাকায় একটি বাসের চালাক আজাদ ইসলাম বলেন, রাস্তায় গাড়ি বেড়েছে, কিন্তু যাত্রী সেই তুলনায় বাড়েনি। অনেক মানুষ এখনো গ্রামের বাড়িতে আছে। আজও বিভিন্ন জেলা থেকে মানুষ ঢাকায় ফিরছে। সপ্তাহের মাঝামাঝি সময় থেকে যাত্রী আরও বাড়বে।

চন্দ্রা এি মোড়ে অপেক্ষমাণ ভিআইপি ২৭ পরিবহনের সুপারভাইজার আব্বাস উদ্দিন বলেন, গত তিন-চার দিনের তুলনায় আজ সড়কে যানবাহনের চাপ অনেক বেশি। তবে ঢাকার আসল চেহারা এখনো দেখা যায়নি। স্কুল-কলেজসহ সব কার্যক্রম পুরোপুরি শুরু হলে তখন ব্যস্ততা আরও বাড়বে।

এদিকে অফিসে যোগ দিতে আসা কয়েকজন চাকরিজীবীরা জানান, ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরলেও গাজীপুর এখনো কিছুটা ফাঁকা লাগছে। অনেক সহকর্মী ছুটি বাড়িয়ে নিয়েছেন। ফলে কর্মস্থল ও সড়ক দুই জায়গাতেই স্বাভাবিক সময়ের তুলনায় মানুষের উপস্থিতি কম।
পরিবহন শ্রমিকরা জানান, আগামী কয়েকদিনের মধ্যে অধিকাংশ মানুষ ঢাকায় ফিরে আসবেন। তখন গাজীপুর সড়কে যানবাহন ও মানুষের চাপ আরও বাড়বে এবং নগরজীবন আবারও তার পরিচিত ব্যস্ত ছন্দে ফিরবে।

এদিকে গত বৃহস্পতিবার (২৮ মে) সারাদেশে উদযাপিত হয়েছে পবিত্র ঈদ-উল-আজহা। ঈদকে কেন্দ্র পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করতে গাজীপুর, চন্দ্রা ছেড়েছেন লাখো মানুষ।
সকল কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের চাকরিজীবীরা টানা সাত দিনের ছুটি পেয়েছেন। ফলে গাজীপুর ঢাকা সহ অনেকটাই ফাঁকা রয়েছে।


More News Of This Category