শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
Headline :
১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক পদ্ম ফুলের সৌন্দর্যের নীলাভূমি নাগেশ^রীর ডাকনিরপাট পদ্মবিল প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল পানছড়িতে দুর্গাপূজার নিরাপত্তায় বিজিবির ড্রোন নজরদারি ও সার্বক্ষণিক টহল মহপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ বিয়ের আগের দিনই বরের মৃত্যু: গাইবান্ধায় আনন্দ ঘেরা দুই পরিবারে হঠাৎ শোকের ছায়া কালভার্ট আছে, সড়ক নেই: নীলফামারীতে দুই ইউনিয়নের হাজারো মানুষের চরম ভোগান্তি রাণীশংকৈলে অজ্ঞাত মরদেহ উদ্ধার। বীরগঞ্জে বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার

দুলাভাইয়ের সাথে বাড়ি ফেরার পথে ঝরল তরুণীর প্রাণ, পুলিশ সদস্য আহত।

Update : সোমবার, ১ জুন, ২০২৬

আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার, বাংলার সংবাদ।

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তানিয়া আক্তার (২০) নামে এক তরুণীর করুণ মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় মোটরসাইকেল চালক ও নিহতের দুলাভাই পুলিশ কনস্টেবল আব্দুল মমিন আহত হয়েছেন।

​রোববার (৩১ মে) বিকেলে লালমনিরহাট-চাপারহাট বাইপাস সড়কের কমলাবাড়ী ইউনিয়নের জামতলা মাদরাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

​নিহত তানিয়া কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের অচিনতলা গ্রামের চাঁন মিয়ার মেয়ে। আহত পুলিশ কনস্টেবল আব্দুল মমিন আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের নয়ারহাট এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের ছুটিতে কর্মস্থল থেকে বাড়ি এসেছিলেন পুলিশ কনস্টেবল মমিন। ছুটি কাটানোর অংশ হিসেবে তিনি শ্বশুরবাড়িতে বেড়াতে যান। সেখান থেকে রোববার বিকেলে শ্যালিকা তানিয়াকে সাথে নিয়ে মোটরসাইকেলযোগে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে তারা জামতলা মাদরাসা এলাকায় পৌঁছালে বিপরীত দিক (লালমনিরহাট) থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে সড়কের ওপর পড়ে যান দুলাভাই ও শ্যালিকা। ঘটনাস্থলেই প্রাণ হারান তানিয়া।

​দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা আহত পুলিশ সদস্য মমিনকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। তবে ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি নিয়ে চালক দ্রুত পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নাজমুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


More News Of This Category